হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলে ৭৫ বছরের পুরনো সেনাবাহিনী পরিচালিত রেডিওর সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন


তেল আবিব, ২৩ ডিসেম্বর – সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই সেনাবাহিনী পরিচালিত রেডিও স্টেশন ‘গালেই জাহাল’ বন্ধের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। প্রায় ৭৫ বছর ধরে সম্প্রচার চালিয়ে আসা এই রেডিওটি ইসরায়েলের অন্যতম পুরোনো গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের প্রস্তাব অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে আর্মি রেডিওর সম্প্রচার সম্পূর্ণ বন্ধ করা হবে। সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রস্তাবটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইনগতভাবে আর্মি রেডিও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি ইউনিট এবং এটি সেনাপ্রধানের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তবে এতে একটি সক্রিয় সংবাদ বিভাগ রয়েছে। এখানে সেনাসদস্যদের পাশাপাশি বেসামরিক সাংবাদিকরাও কাজ করেন। এসব সাংবাদিকের উপস্থাপিত রাজনৈতিক টকশোগুলো দেশটিতে অত্যন্ত জনপ্রিয় এবং অনেক সময় তারা রাজনীতিবিদ ও সেনাবাহিনীর সমালোচনাও করে থাকেন।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, সেনাবাহিনীর অধীনে পরিচালিত একটি রেডিও স্টেশন উত্তর কোরিয়া কিংবা হাতে গোনা কয়েকটি দেশে রয়েছে। আমরা নিশ্চয়ই সেই তালিকায় থাকতে চাই না।

তবে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ মিয়ারা এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত ইসরায়েলে জনসম্প্রচার দুর্বল করা এবং মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলে ৭৫ বছরের পুরনো সেনাবাহিনী পরিচালিত রেডিওর সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলে ৭৫ বছরের পুরনো সেনাবাহিনী পরিচালিত রেডিওর সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ২৩ ডিসেম্বর – সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই সেনাবাহিনী পরিচালিত রেডিও স্টেশন ‘গালেই জাহাল’ বন্ধের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। প্রায় ৭৫ বছর ধরে সম্প্রচার চালিয়ে আসা এই রেডিওটি ইসরায়েলের অন্যতম পুরোনো গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের প্রস্তাব অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে আর্মি রেডিওর সম্প্রচার সম্পূর্ণ বন্ধ করা হবে। সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রস্তাবটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।আইনগতভাবে আর্মি রেডিও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি ইউনিট এবং এটি সেনাপ্রধানের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তবে এতে একটি সক্রিয় সংবাদ বিভাগ রয়েছে। এখানে সেনাসদস্যদের পাশাপাশি বেসামরিক সাংবাদিকরাও কাজ করেন। এসব সাংবাদিকের উপস্থাপিত রাজনৈতিক টকশোগুলো দেশটিতে অত্যন্ত জনপ্রিয় এবং অনেক সময় তারা রাজনীতিবিদ ও সেনাবাহিনীর সমালোচনাও করে থাকেন।এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, সেনাবাহিনীর অধীনে পরিচালিত একটি রেডিও স্টেশন উত্তর কোরিয়া কিংবা হাতে গোনা কয়েকটি দেশে রয়েছে। আমরা নিশ্চয়ই সেই তালিকায় থাকতে চাই না।তবে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ মিয়ারা এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত ইসরায়েলে জনসম্প্রচার দুর্বল করা এবং মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×