হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলি সেনা অভিযানে ১১ ফিলিস্তিনি মারা যাওয়ার ঘটনায় উত্তপ্ত পশ্চিম তীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন

জেরুসালেম, ২৪ ফেব্রুয়ারি – ফিলিস্তিনের স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে আরও অনেকে। এই নিয়ে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকালে পশ্চিম তীরের প্রাচীন শহর নাবলুসে যখন ইসরায়েলি সেনারা প্রবেশ করে সেসময় ব্যাপক বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। পরবর্তীতে ফিলিস্তিনি বন্দুকধারীদের সাথেও তাদের সংঘর্ষ হয়।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে তারা একটি বাড়িতে আত্মগোপনে থাকা সশস্ত্র গোষ্ঠীর তিনজন সদস্যকে হত্যা করেছে, যারা আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়ে আসছিল।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

তবে এর বাইরেও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন বৃদ্ধও আছেন।

ফিলিস্তিনের সিনিয়র কর্মকর্তা হুসেইন আল শেখ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এটিকে ‘বেপরোয়া হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র জানিয়েছে, তারা এই ভয়াবহ আক্রমণের জন্য ইসরায়েলি সরকারকে দায়ী করে, যারা এই অঞ্চলে উত্তেজনা আরো বাড়াচ্ছে এবং একসময় এটির ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে।

গাজার নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে, ‘আমরা পশ্চিম তীরে আমাদের লোকদের উপর শত্রুদের এমন ক্রমবর্ধমান অপরাধ পর্যবেক্ষণ করে চলেছি এবং আমাদের ধৈর্য্য ফুরিয়ে আসছে।’

এন এ/ ২৪ ফেব্রুয়ারি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলি সেনা অভিযানে ১১ ফিলিস্তিনি মারা যাওয়ার ঘটনায় উত্তপ্ত পশ্চিম তীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলি সেনা অভিযানে ১১ ফিলিস্তিনি মারা যাওয়ার ঘটনায় উত্তপ্ত পশ্চিম তীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুসালেম, ২৪ ফেব্রুয়ারি – ফিলিস্তিনের স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে আরও অনেকে। এই নিয়ে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকালে পশ্চিম তীরের প্রাচীন শহর নাবলুসে যখন ইসরায়েলি সেনারা প্রবেশ করে সেসময় ব্যাপক বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। পরবর্তীতে ফিলিস্তিনি বন্দুকধারীদের সাথেও তাদের সংঘর্ষ হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে তারা একটি বাড়িতে আত্মগোপনে থাকা সশস্ত্র গোষ্ঠীর তিনজন সদস্যকে হত্যা করেছে, যারা আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়ে আসছিল। তবে এর বাইরেও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন বৃদ্ধও আছেন। ফিলিস্তিনের সিনিয়র কর্মকর্তা হুসেইন আল শেখ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এটিকে ‘বেপরোয়া হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র জানিয়েছে, তারা এই ভয়াবহ আক্রমণের জন্য ইসরায়েলি সরকারকে দায়ী করে, যারা এই অঞ্চলে উত্তেজনা আরো বাড়াচ্ছে এবং একসময় এটির ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। গাজার নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে, ‘আমরা পশ্চিম তীরে আমাদের লোকদের উপর শত্রুদের এমন ক্রমবর্ধমান অপরাধ পর্যবেক্ষণ করে চলেছি এবং আমাদের ধৈর্য্য ফুরিয়ে আসছে।’ এন এ/ ২৪ ফেব্রুয়ারি [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×