হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসলামাবাদ রেল স্টেশন লোকাল ট্রেনের যাত্রা বিরতির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে- ঈদগাঁওয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

আনোয়ার হোছাইন,ঈদগাঁও::

আনোয়ার হোছাইন,ঈদগাঁও::

শনিবার, ১ আগস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, উপজেলার জনগুরুত্বপূর্ণ অত্র স্টেশনে জনগণের সুবিধার্থে সকল লোকাল ট্রেনের যাত্রা বিরতি ও অত্যাধু…

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, উপজেলার জনগুরুত্বপূর্ণ অত্র স্টেশনে জনগণের সুবিধার্থে সকল লোকাল ট্রেনের যাত্রা বিরতি ও অত্যাধুনিক এ স্থাপনা ও যাত্রীদের নিরাপত্তায় দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি উক্ত কথা গুলো বলেন।

এর আগে তিনি গ্যাংকারযোগে কক্সবাজার ও রামু স্টেশন পরিদর্শন শেষে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব),সিআরবি, চট্টগ্রাম মোঃ সুবক্তগীনকে সাথে নিয়ে ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিনু মার্মা, থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি দাশ, সহকারী স্টেশন কর্মকর্তাদ্বয় মোঃ: আব্দুল কাইয়ুম ও মোঃ: আতিকুর রহমান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় জনগণ।

উক্ত স্টেশনে লোকাল সকল ট্রেন ও ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশনের নিরাপত্তার বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, লোকাল সকল ট্রেনের যাত্রা বিরতি, স্টেশন ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

তবে ঢাকা- কক্সবাজারগামী ট্রেনের যাত্রা বিরতির বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল প্রয়োজনীয় বিষয়ে লিখিতভাবে অবগত করেছেন এবং এনিয়ে তিনি খুবই আন্তরিক ।

সেই আলোকে তিনি আজ সরেজমিনে পরিদর্শন এসেছেন এবং আরো সমস্যা থাকলে তাও যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন।

প্রতিমন্ত্রীর প্রস্থানের পর সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল স্টেশনের অভ্যন্তরীণ নানা সমস্যা নিয়ে স্টেশন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এসময় তারা অসুস্থ রোগীদের জন্য হুইল চেয়ারের প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সমাজ সেবা থেকে তড়িৎ চারটি চেয়ার বরাদ্দের নির্দেশনা দেন।

এছাড়া তিনি স্টেশন কর্মকর্তাদের জনবলের অভাবসহ অভ্যন্তরীণ অন্য সকল সমস্যা উল্লেখ করে একটি নোট দিতে বলেন।

প্রসঙ্গত বর্তমান সরকার গঠনের পর এই প্রথম কোন মন্ত্রী ঈদগাঁও উপজেলায় আসায় উপস্থিত লোকজন মন্ত্রী, সংসদ সদস্য ও রেল ওয়ের মহাব্যবস্থাপককে অভিনন্দন জানান।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইসলামাবাদ রেল স্টেশন লোকাল ট্রেনের যাত্রা বিরতির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে- ঈদগাঁওয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, উপজেলার জনগুরুত্বপূর্ণ অত্র স্টেশন। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

ঈদগাঁও
Card Image

ইসলামাবাদ রেল স্টেশন লোকাল ট্রেনের যাত্রা বিরতির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে- ঈদগাঁওয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসলামাবাদ রেল স্টেশন লোকাল ট্রেনের যাত্রা বিরতির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে- ঈদগাঁওয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

প্রতিবেদক: আনোয়ার হোছাইন,ঈদগাঁও:: | প্রকাশিত: শনিবার, ১ আগস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, উপজেলার জনগুরুত্বপূর্ণ অত্র স্টেশনে জনগণের সুবিধার্থে সকল লোকাল ট্রেনের যাত্রা বিরতি ও অত্যাধুনিক এ স্থাপনা ও যাত্রীদের নিরাপত্তায় দ্রুত পদক্ষেপ নেয়া হবে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি উক্ত কথা গুলো বলেন। এর আগে তিনি গ্যাংকারযোগে কক্সবাজার ও রামু স্টেশন পরিদর্শন শেষে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব),সিআরবি, চট্টগ্রাম মোঃ সুবক্তগীনকে সাথে নিয়ে ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিনু মার্মা, থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি দাশ, সহকারী স্টেশন কর্মকর্তাদ্বয় মোঃ: আব্দুল কাইয়ুম ও মোঃ: আতিকুর রহমান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় জনগণ। উক্ত স্টেশনে লোকাল সকল ট্রেন ও ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশনের নিরাপত্তার বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, লোকাল সকল ট্রেনের যাত্রা বিরতি, স্টেশন ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। তবে ঢাকা- কক্সবাজারগামী ট্রেনের যাত্রা বিরতির বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল প্রয়োজনীয় বিষয়ে লিখিতভাবে অবগত করেছেন এবং এনিয়ে তিনি খুবই আন্তরিক । সেই আলোকে তিনি আজ সরেজমিনে পরিদর্শন এসেছেন এবং আরো সমস্যা থাকলে তাও যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন। প্রতিমন্ত্রীর প্রস্থানের পর সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল স্টেশনের অভ্যন্তরীণ নানা সমস্যা নিয়ে স্টেশন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় তারা অসুস্থ রোগীদের জন্য হুইল চেয়ারের প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সমাজ সেবা থেকে তড়িৎ চারটি চেয়ার বরাদ্দের নির্দেশনা দেন। এছাড়া তিনি স্টেশন কর্মকর্তাদের জনবলের অভাবসহ অভ্যন্তরীণ অন্য সকল সমস্যা উল্লেখ করে একটি নোট দিতে বলেন। প্রসঙ্গত বর্তমান সরকার গঠনের পর এই প্রথম কোন মন্ত্রী ঈদগাঁও উপজেলায় আসায় উপস্থিত লোকজন মন্ত্রী, সংসদ সদস্য ও রেল ওয়ের মহাব্যবস্থাপককে অভিনন্দন জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×