হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে চলন্ত ট্রেনে আক্রমণে জড়িত কিশোর ছিনতাইকারী চিহ্নিত-পুলিশের অভিযান

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁওয়ে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে আক্রমণে জড়িত কিশোর ছিনতাইকারী চিহ্নিত হয়েছে। তার নাম মিজানুর রহমান (১৪), সে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মাধ্যম মাইজপাড়ার মোজাম্মেল হকের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন বলেন, কিশোর মিজান তার ওয়ার্ডের মেজাম্মেল হকের পালিত পুত্র। ছেলেটির চলাফেরা বেপরোয়া হওয়ায় কিছু দিন আগেও তার পিতা তাকে অভিযোগ করেন এবং ছেলেটিকে খারাপ পথ থেকে ফিরে আসতে সতর্ক করেন।

ফেসবুকে আজকের ঘটনার ছবি দেখে তিনি ছেলেটি মিজান বলে নিশ্চিত হন। ঘটনা পরবর্তী থানা পুলিশও তার বিষয়ে খোঁজ নিয়েছেন জানান।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিন জানান , আজকের মধ্যেই ছিনতাই চক্রের এ সদস্যকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

আরও পড়ুন

সাবেক ছাত্রলীগ নেতা নাজির আলমগীরের প্রভাবে দুর্নীতিবান্ধব উখিয়া ভূমি অফিস! টাকায় হয় ‘অসাধ্য সাধন’

প্রসঙ্গত রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে কক্সবাজার থেকে চট্রগামমুখি প্রবাল এক্সপ্রেস ট্রেন ঈদগাঁওয়ের ইসলামাবাদ রেল স্টেশন পৌঁছার আগে একটি ব্রীজ অতিক্রমকালে তিন সদস্যের কিশোর ছিনতাইকারী দলের এক সদস্য দেশিয় অস্ত্র হাতে চলন্ত ট্রেনের যাত্রীকে লক্ষ্য করে আক্রমণ করে। এতে উজ্জ্বল বড়ুয়া নামের এক যাত্রী আহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইকারীর আক্রমণের স্থির চিত্র ভাইরাল হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। এতে নেটিজেনরা এ কিশোর ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

তবে এ চাঞ্চল্যকর ঘটনা ইসলামাদ রেল স্টেশন মাস্টার মোঃ: আব্দুল কাইয়ুম ও কক্সবাজার রেল পুলিশের জিআরপি পরিদর্শক শাহ্ জালাল কেউ অবগত নয় জানান।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য দিবালোকে কিশোর ছিনতাইকারী চক্র কর্তৃক ট্রেনে আক্রমণের ছবি ছড়িয়ে পড়ার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেটিজেনরা গভীর উদ্বেগ প্রকাশের দিন পার না হতেই চিহ্নিত হওয়ায় জনমনে স্বস্তি নেমেছে।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে চলন্ত ট্রেনে আক্রমণে জড়িত কিশোর ছিনতাইকারী চিহ্নিত-পুলিশের অভিযান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে চলন্ত ট্রেনে আক্রমণে জড়িত কিশোর ছিনতাইকারী চিহ্নিত-পুলিশের অভিযান

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও ( | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁওয়ে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে আক্রমণে জড়িত কিশোর ছিনতাইকারী চিহ্নিত হয়েছে। তার নাম মিজানুর রহমান (১৪), সে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মাধ্যম মাইজপাড়ার মোজাম্মেল হকের পুত্র। স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন বলেন, কিশোর মিজান তার ওয়ার্ডের মেজাম্মেল হকের পালিত পুত্র। ছেলেটির চলাফেরা বেপরোয়া হওয়ায় কিছু দিন আগেও তার পিতা তাকে অভিযোগ করেন এবং ছেলেটিকে খারাপ পথ থেকে ফিরে আসতে সতর্ক করেন। ফেসবুকে আজকের ঘটনার ছবি দেখে তিনি ছেলেটি মিজান বলে নিশ্চিত হন। ঘটনা পরবর্তী থানা পুলিশও তার বিষয়ে খোঁজ নিয়েছেন জানান। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিন জানান , আজকের মধ্যেই ছিনতাই চক্রের এ সদস্যকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। প্রসঙ্গত রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে কক্সবাজার থেকে চট্রগামমুখি প্রবাল এক্সপ্রেস ট্রেন ঈদগাঁওয়ের ইসলামাবাদ রেল স্টেশন পৌঁছার আগে একটি ব্রীজ অতিক্রমকালে তিন সদস্যের কিশোর ছিনতাইকারী দলের এক সদস্য দেশিয় অস্ত্র হাতে চলন্ত ট্রেনের যাত্রীকে লক্ষ্য করে আক্রমণ করে। এতে উজ্জ্বল বড়ুয়া নামের এক যাত্রী আহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইকারীর আক্রমণের স্থির চিত্র ভাইরাল হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। এতে নেটিজেনরা এ কিশোর ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। তবে এ চাঞ্চল্যকর ঘটনা ইসলামাদ রেল স্টেশন মাস্টার মোঃ: আব্দুল কাইয়ুম ও কক্সবাজার রেল পুলিশের জিআরপি পরিদর্শক শাহ্ জালাল কেউ অবগত নয় জানান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য দিবালোকে কিশোর ছিনতাইকারী চক্র কর্তৃক ট্রেনে আক্রমণের ছবি ছড়িয়ে পড়ার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেটিজেনরা গভীর উদ্বেগ প্রকাশের দিন পার না হতেই চিহ্নিত হওয়ায় জনমনে স্বস্তি নেমেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×