হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে জলাবদ্ধতায় দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আনোয়ার হোছাইন, ঈদগাঁও ::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও ::

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঈদগাঁও উপজেলা কক্সবাজার এর উদ্যোগে ইউনিসেফ বাংলাদেশ এর সহায়তায় উপজেলার জালালাবাদ ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে জালালাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মার্মা উপস্থিত থেকে চেয়ারম্যান আলমগীর তাজ জনির ব্যবস্থাপনায় এ সহায়তা সামগ্রী বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপ-প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জল, প্রকল্প কর্মকর্তা আবু তাহের, ইউপি সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুর্গতদের কষ্ট লাঘব, বিশেষ করে শিশু, নারী ও পরিবারের জরুরি চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সংস্থাটি।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

যার মধ্যে ছিল পানির জার, প্লাস্টিকের মগ, শিশুদের পটি, বদনা, টয়লেট ব্রাশ, শিশু ও বড়দের জুতা, শিশুদের ন্যাপকিন, ডিটারজেন্ট পাউডার, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি ন্যাপকিন, গামছা, নেল কাটারসহ আরও অনেক জরুরি উপকরণ।

এসব সহায়তা সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি বলেন,বিগত এক সপ্তাহের ভারি বর্ষণে উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে অত্র ইউনিয়ন। এ দূর্গত জনগণের দূর্দশা লাগবে এ জরুরি নিত্য প্রয়োজনীয় সামগ্রী সমৃদ্ধ ত্রাণ সহায়তা দূর্গতদের জন্য খুব বেশি জরুরি ছিল।

তিনি এ মহৎ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন, ইউনিসেফ বাংলাদেশ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্টদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি আরো জানান, জলাবদ্ধতার শুরু থেকেই তিনি নিজ অর্থায়নে সহায়তা দেয়ার চেষ্টা করে আসছেন।আজকের নানা রকম জরুরি সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্তরা খুবই আনন্দিত হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

ঈদগাঁও
Card Image

ঈদগাঁওয়ে জলাবদ্ধতায় দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে জলাবদ্ধতায় দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও :: | প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Print Image
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঈদগাঁও উপজেলা কক্সবাজার এর উদ্যোগে ইউনিসেফ বাংলাদেশ এর সহায়তায় উপজেলার জালালাবাদ ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে জালালাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মার্মা উপস্থিত থেকে চেয়ারম্যান আলমগীর তাজ জনির ব্যবস্থাপনায় এ সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপ-প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জল, প্রকল্প কর্মকর্তা আবু তাহের, ইউপি সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুর্গতদের কষ্ট লাঘব, বিশেষ করে শিশু, নারী ও পরিবারের জরুরি চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সংস্থাটি। যার মধ্যে ছিল পানির জার, প্লাস্টিকের মগ, শিশুদের পটি, বদনা, টয়লেট ব্রাশ, শিশু ও বড়দের জুতা, শিশুদের ন্যাপকিন, ডিটারজেন্ট পাউডার, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি ন্যাপকিন, গামছা, নেল কাটারসহ আরও অনেক জরুরি উপকরণ। এসব সহায়তা সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ। অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি বলেন,বিগত এক সপ্তাহের ভারি বর্ষণে উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে অত্র ইউনিয়ন। এ দূর্গত জনগণের দূর্দশা লাগবে এ জরুরি নিত্য প্রয়োজনীয় সামগ্রী সমৃদ্ধ ত্রাণ সহায়তা দূর্গতদের জন্য খুব বেশি জরুরি ছিল। তিনি এ মহৎ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন, ইউনিসেফ বাংলাদেশ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্টদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি আরো জানান, জলাবদ্ধতার শুরু থেকেই তিনি নিজ অর্থায়নে সহায়তা দেয়ার চেষ্টা করে আসছেন।আজকের নানা রকম জরুরি সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্তরা খুবই আনন্দিত হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×