হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদযাত্রায় ৯ দিনে পদ্মা সেতুতে সাড়ে ২৬ কোটি টাকার টোল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৭ এপ্রিল – পবিত্র ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিসহ পদ্মা সেতু থেকে গত ৯ দিনে সাড়ে ২৬ কোটি টাকার টোল আদায় হয়েছে। এ সময়ে যানবাহন পারাপার হয়েছে প্রায় আড়াই লাখের কাছাকাছি।

ঈদযাত্রা শুরু পর ১৮ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৯ দিনের এই হিসাব দিয়েছে সেতু কর্তৃপক্ষ। তাদের হিসাবে, ৯ দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ২৬ কোটি ৫২ লাখ ৩১ হাজার ৩০০ টাকা। চলাচল করেছে ২ লাখ ৩৩ হাজার ৮ শত ৬১ টি যান।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

বুধবার (২৬ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু চালুর পর ৬৬০ কোটি টাকার টোল আদায় হয়েছে, এরমধ্যে গত ছয় দিনেই ৭৭ লাখ টাকা এসেছে মোটরসাইকেল থেকে।

বিশৃঙ্খলার কারণে পদ্মা সেতুতে যান চলাচল শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই মোটরসাইকেল চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে ২০ এপ্রিল থেকে পুনরায় মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

তবে পদ্মা সেতু ব্যবহারের সময় এবার যান চালকদের প্রতি কঠোর অবস্থান নেয়া হয়। ঈদের চাপ সামাল দিতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করছে।

ঈদের আগে ঢাকা থেকে বের হওয়ার চাপ থাকার পর এখন ঢাকা মুখী যানবাহনের পরিমাণ বেড়েছে। বাইক চলাচলের অনুমতি দেয়ায় পদ্মা সেতুতে এই চাপ আরো বেড়েছে।

তবে গতি সীমা নির্ধারিত থাকা এবং পুলিশের তৎপরতায় এবার সেতুতে কোন দুর্ঘটনা হয় নি বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন। পাশাপাশি টোল প্লাজায় দক্ষ কর্মী থাকায় যানজটও হয়নি বলে জানায় সেতু কর্তৃপক্ষ।

এদিকে, মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, প্রয়োজনের তাগিদে যারা সেতু পার হচ্ছেন তারা নিয়ম মেনে চলছেন। আর যারা ঘোরার জন্য, উৎসাহী হয়ে অপ্রয়োজনে আসছেন তারাই নিয়ম লঙ্ঘন করছেন।

তিনি বলেন, ঈদযাত্রায় সেতুতে ৬০ জন চালককে জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৫৭ জন মোটরসাইকেল চালক।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। পরের দিন থেকে উন্মুক্ত করে দেয়া হয় যানবাহন চলাচল। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের পদ্মা সেতু এবারই প্রথমবারের মতো ঈদ যাত্রার চাপ সামাল দিল। পদ্মা সেতুর কারণেই এবারের ঈদে বিড়ম্বনাহীন চলাচল করেছে ঘরমুখো মানুষ। দক্ষিণের ২১ জেলার মানুষ নির্বিঘ্নে চলাচল করছে এ সেতু দিয়ে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৭ এপ্রিল ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ঈদযাত্রায় ৯ দিনে পদ্মা সেতুতে সাড়ে ২৬ কোটি টাকার টোল first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদযাত্রায় ৯ দিনে পদ্মা সেতুতে সাড়ে ২৬ কোটি টাকার টোল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদযাত্রায় ৯ দিনে পদ্মা সেতুতে সাড়ে ২৬ কোটি টাকার টোল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ এপ্রিল – পবিত্র ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিসহ পদ্মা সেতু থেকে গত ৯ দিনে সাড়ে ২৬ কোটি টাকার টোল আদায় হয়েছে। এ সময়ে যানবাহন পারাপার হয়েছে প্রায় আড়াই লাখের কাছাকাছি। ঈদযাত্রা শুরু পর ১৮ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৯ দিনের এই হিসাব দিয়েছে সেতু কর্তৃপক্ষ। তাদের হিসাবে, ৯ দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ২৬ কোটি ৫২ লাখ ৩১ হাজার ৩০০ টাকা। চলাচল করেছে ২ লাখ ৩৩ হাজার ৮ শত ৬১ টি যান। বুধবার (২৬ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু চালুর পর ৬৬০ কোটি টাকার টোল আদায় হয়েছে, এরমধ্যে গত ছয় দিনেই ৭৭ লাখ টাকা এসেছে মোটরসাইকেল থেকে। বিশৃঙ্খলার কারণে পদ্মা সেতুতে যান চলাচল শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই মোটরসাইকেল চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে ২০ এপ্রিল থেকে পুনরায় মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে পদ্মা সেতু ব্যবহারের সময় এবার যান চালকদের প্রতি কঠোর অবস্থান নেয়া হয়। ঈদের চাপ সামাল দিতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করছে। ঈদের আগে ঢাকা থেকে বের হওয়ার চাপ থাকার পর এখন ঢাকা মুখী যানবাহনের পরিমাণ বেড়েছে। বাইক চলাচলের অনুমতি দেয়ায় পদ্মা সেতুতে এই চাপ আরো বেড়েছে। তবে গতি সীমা নির্ধারিত থাকা এবং পুলিশের তৎপরতায় এবার সেতুতে কোন দুর্ঘটনা হয় নি বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন। পাশাপাশি টোল প্লাজায় দক্ষ কর্মী থাকায় যানজটও হয়নি বলে জানায় সেতু কর্তৃপক্ষ। এদিকে, মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, প্রয়োজনের তাগিদে যারা সেতু পার হচ্ছেন তারা নিয়ম মেনে চলছেন। আর যারা ঘোরার জন্য, উৎসাহী হয়ে অপ্রয়োজনে আসছেন তারাই নিয়ম লঙ্ঘন করছেন। তিনি বলেন, ঈদযাত্রায় সেতুতে ৬০ জন চালককে জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৫৭ জন মোটরসাইকেল চালক। উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। পরের দিন থেকে উন্মুক্ত করে দেয়া হয় যানবাহন চলাচল। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের পদ্মা সেতু এবারই প্রথমবারের মতো ঈদ যাত্রার চাপ সামাল দিল। পদ্মা সেতুর কারণেই এবারের ঈদে বিড়ম্বনাহীন চলাচল করেছে ঘরমুখো মানুষ। দক্ষিণের ২১ জেলার মানুষ নির্বিঘ্নে চলাচল করছে এ সেতু দিয়ে। সূত্র: বাংলাদেশ জার্নাল এম ইউ/২৭ এপ্রিল ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ঈদযাত্রায় ৯ দিনে পদ্মা সেতুতে সাড়ে ২৬ কোটি টাকার টোল first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×