কক্সবাজারের উখিয়ায় একটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। পরে বিকালে উখিয়ার থাইনখালী গহীন বনে অবমুক্ত করা হয়।
উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ৩৫ কেজি।রোববার (৩১ আগষ্ট)বিকাল পাঁচটার দিকে অবমুক্ত করা হয়।
গতকাল শনিবার রাত দেড়টার সময় উখিয়ার হাতিমোড়া বাজার থেকে এ অজগরটি উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে থাইংখালী বন বিট কর্মকর্ম মোহাম্মদ আরফাত বলেন অজগরটি সম্পূর্ণ সুস্থ ছিল।
মানুষের জন্য এ প্রজাতির সাপ নিরীহ হলেও পরিবেশ ও বনজ জীববৈচিত্র্য রক্ষায় এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই দ্রুততম সময়ে এটিকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
এ ব্যাপারে উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন অজগরটি বিকালে অবমুক্ত করা হয়।




মন্তব্য করুন