হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় আদালতের নির্দেশে বনভূমিতে নির্মিত অবৈধ পাকা ঘর উচ্ছেদ

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় আদালতের নির্দেশে বনবিভাগের অভিযানে সরকারি বনভূমিতে অবৈধভাবে নির্মিত একটি পাকা ঘর উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত হোসেনসহ অন্যান্য বনকর্মীরা।

বনবিভাগ সূত্রে জানা গেছে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার বিল এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুর রহিমের পুত্র জয়নাল আবেদীন ভুট্টো সরকারি বনভূমি দখল করে একটি পাকা ঘর নির্মাণ করছিলেন। বিষয়টি আদালতের নজরে আসার পর নির্দেশনা অনুযায়ী উক্ত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, “সরকারি বনভূমিতে কোনো অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযান চালিয়ে অবৈধ ঘরটি উচ্ছেদ করা হয়েছে। বনভূমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রেঞ্জ কর্মকর্তা জানান,পরিবেশ সংরক্ষণ ও সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এমন অভিযান চালানো হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় আদালতের নির্দেশে বনভূমিতে নির্মিত অবৈধ পাকা ঘর উচ্ছেদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় আদালতের নির্দেশে বনভূমিতে নির্মিত অবৈধ পাকা ঘর উচ্ছেদ

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় আদালতের নির্দেশে বনবিভাগের অভিযানে সরকারি বনভূমিতে অবৈধভাবে নির্মিত একটি পাকা ঘর উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত হোসেনসহ অন্যান্য বনকর্মীরা। বনবিভাগ সূত্রে জানা গেছে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার বিল এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুর রহিমের পুত্র জয়নাল আবেদীন ভুট্টো সরকারি বনভূমি দখল করে একটি পাকা ঘর নির্মাণ করছিলেন। বিষয়টি আদালতের নজরে আসার পর নির্দেশনা অনুযায়ী উক্ত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়। এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, “সরকারি বনভূমিতে কোনো অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযান চালিয়ে অবৈধ ঘরটি উচ্ছেদ করা হয়েছে। বনভূমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” রেঞ্জ কর্মকর্তা জানান,পরিবেশ সংরক্ষণ ও সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এমন অভিযান চালানো হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×