কক্সবাজারের উখিয়ায় আদালত কর্তৃক সাজা ঘোষণার পর দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
মঙ্গলবার (৩০ জুন) রাতে উখিয়ার পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মিজানুর রহমান (৩৯)। সে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আইয়াবুল ইসলামের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় একটি মামলা রয়েছে।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
উক্ত মামলায় আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। কিন্তু সাজা ঘোষণার পর থেকেই আইনি চোখ ফাঁকি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।
র্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল পালংখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সাজাপ্রাপ্ত এই আসামিকে কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধমুক্ত সমাজ বিনির্মাণ এবং পলাতক অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের এমন চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।




মন্তব্য করুন