উখিয়ায় পরিচ্ছন্নতা অভিযানকে আরও গতিশীল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি ক্লিন উখিয়া টিমের সদস্যরা।
সাক্ষাৎকালে একটি পরিচ্ছন্ন উখিয়া ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় উখিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আগামী ৪ জুলাই কোর্টবাজারের পূর্ব পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণ এবং জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ উপলক্ষে বিডি ক্লিন উখিয়া টিমের পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচিতে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও পরিবেশসচেতন মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন




মন্তব্য করুন