হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় পাহাড়ধসে এনসিপির পদযাত্রা স্থগিত, নিহতদের পরিবারের প্রতি জানালো সমবেদনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এতে আরো উল্লেখ করা হয়, আগামী ৯ জুলাই ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের এই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এ ছাড়া স্থগিত হওয়া স্থানগুলোর পদযাত্রা এই মাসের শেষের দিকে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা কর্মসূচি শুরু করছে এনসিপি। এই পদযাত্রাটি মূলত উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—এই দুই ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হবে। আজ সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুন

পটিয়া থেকে ছিনতাইয়ের লুন্ডিত সাড়ে ৭ টন চিনি চকরিয়ায় উদ্ধার

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় পাহাড়ধসে এনসিপির পদযাত্রা স্থগিত, নিহতদের পরিবারের প্রতি জানালো সমবেদনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় পাহাড়ধসে এনসিপির পদযাত্রা স্থগিত, নিহতদের পরিবারের প্রতি জানালো সমবেদনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি। মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি। এতে আরো উল্লেখ করা হয়, আগামী ৯ জুলাই ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের এই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এ ছাড়া স্থগিত হওয়া স্থানগুলোর পদযাত্রা এই মাসের শেষের দিকে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা কর্মসূচি শুরু করছে এনসিপি। এই পদযাত্রাটি মূলত উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—এই দুই ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হবে। আজ সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×