হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাস্তব জীবনের ‘র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি! লাদাখে চরম উত্তেজনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: নয়াদিল্লি, ১৫ নভেম্বর – বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’–এর আমীর খানের চরিত্র ‘র‍্যাঞ্চো’র আসল অনুপ্রেরণা, প্রখ্যাত প্রকৌশলী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে ভ…


নয়াদিল্লি, ১৫ নভেম্বর – বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’–এর আমীর খানের চরিত্র ‘র‍্যাঞ্চো’র আসল অনুপ্রেরণা, প্রখ্যাত প্রকৌশলী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে ভারত প্রশাসন। লেহ-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়, যা আজ থেকেই কার্যকর হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে লাদাখের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

যুক্তরাজ্যে ৭০ কিশোরীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানি: ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

কেন এই গৃহবন্দি?

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সোনম ওয়াংচুকসহ লাদাখের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই নির্বাচনের তীব্র বিরোধিতা করে আসছে। তাদের মূল যুক্তি হলো—ডিসেম্বর মাসে লাদাখে প্রচণ্ড শীত থাকে এবং এই সময়ে সাধারণ মানুষ অন্যত্র যাওয়ায় ভোটার উপস্থিতিতে তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

এই দাবিতে গত শনিবার একটি আন্দোলনে অংশ নিয়েছিলেন ওয়াংচুক। আন্দোলনস্থল থেকে তাকে সরিয়ে নেওয়ার মাত্র একদিনের মাথায় প্রশাসনের পক্ষ থেকে এই গৃহবন্দির কঠোর নির্দেশ এলো।

প্রশাসনের যুক্তি ও ওয়াংচুকের প্রতিক্রিয়া

প্রশাসন সূত্রে জানা গেছে, লেহ পুলিশ প্রধানের একটি চিঠির ভিত্তিতে এবং পুলিশের করা প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওয়াংচুকের চলাচলের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই ৬০ দিনের নিষেধাজ্ঞার সময়ে তিনি কোনো ধরনের র‍্যালি বা মিছিলে অংশ নিতে পারবেন না।

নিজের গৃহবন্দি হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম ওয়াংচুক জানিয়েছেন, তার বাড়ি বর্তমানে কয়েক ডজন পুলিশ সদস্য ঘিরে রেখেছেন।

রাজনৈতিক প্রেক্ষাপট

সোনম ওয়াংচুক বর্তমান কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও নীতিগত বিভিন্ন বিষয়ের কড়া সমালোচক হিসেবে পরিচিত। এর আগে দিল্লির যন্তর মন্তরে লাদাখের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি ও পরিবেশ সুরক্ষার দাবিতে আন্দোলনে সরব ছিলেন তিনি। এছাড়া লাদাখের অনন্য প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই জলবায়ু কর্মী।

নির্বাচনের প্রাক্কালে এমন একজন জনপ্রিয় ব্যক্তিত্বকে গৃহবন্দি করায় লাদাখে সাধারণ মানুষ ও তার অনুসারীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে।

এনএন/ ১৫ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: বাস্তব জীবনের ‘র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি! লাদাখে চরম উত্তেজনা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: নয়াদিল্লি, ১৫ নভেম্বর – বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’–এর আমীর খানের চরিত্র ‘র‍্যাঞ্চো’র আসল অনুপ্রেরণা, প্রখ্যাত প্রকৌশল। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

বাস্তব জীবনের ‘র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি! লাদাখে চরম উত্তেজনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাস্তব জীবনের ‘র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি! লাদাখে চরম উত্তেজনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৫ নভেম্বর – বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’–এর আমীর খানের চরিত্র ‘র‍্যাঞ্চো’র আসল অনুপ্রেরণা, প্রখ্যাত প্রকৌশলী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে ভারত প্রশাসন। লেহ-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়, যা আজ থেকেই কার্যকর হয়েছে।এই সিদ্ধান্তের ফলে লাদাখের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।কেন এই গৃহবন্দি?ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সোনম ওয়াংচুকসহ লাদাখের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই নির্বাচনের তীব্র বিরোধিতা করে আসছে। তাদের মূল যুক্তি হলো—ডিসেম্বর মাসে লাদাখে প্রচণ্ড শীত থাকে এবং এই সময়ে সাধারণ মানুষ অন্যত্র যাওয়ায় ভোটার উপস্থিতিতে তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।এই দাবিতে গত শনিবার একটি আন্দোলনে অংশ নিয়েছিলেন ওয়াংচুক। আন্দোলনস্থল থেকে তাকে সরিয়ে নেওয়ার মাত্র একদিনের মাথায় প্রশাসনের পক্ষ থেকে এই গৃহবন্দির কঠোর নির্দেশ এলো।প্রশাসনের যুক্তি ও ওয়াংচুকের প্রতিক্রিয়াপ্রশাসন সূত্রে জানা গেছে, লেহ পুলিশ প্রধানের একটি চিঠির ভিত্তিতে এবং পুলিশের করা প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওয়াংচুকের চলাচলের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই ৬০ দিনের নিষেধাজ্ঞার সময়ে তিনি কোনো ধরনের র‍্যালি বা মিছিলে অংশ নিতে পারবেন না।নিজের গৃহবন্দি হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম ওয়াংচুক জানিয়েছেন, তার বাড়ি বর্তমানে কয়েক ডজন পুলিশ সদস্য ঘিরে রেখেছেন।রাজনৈতিক প্রেক্ষাপটসোনম ওয়াংচুক বর্তমান কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও নীতিগত বিভিন্ন বিষয়ের কড়া সমালোচক হিসেবে পরিচিত। এর আগে দিল্লির যন্তর মন্তরে লাদাখের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি ও পরিবেশ সুরক্ষার দাবিতে আন্দোলনে সরব ছিলেন তিনি। এছাড়া লাদাখের অনন্য প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই জলবায়ু কর্মী।নির্বাচনের প্রাক্কালে এমন একজন জনপ্রিয় ব্যক্তিত্বকে গৃহবন্দি করায় লাদাখে সাধারণ মানুষ ও তার অনুসারীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে।এনএন/ ১৫ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×