হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত অ্যাম্বাসেডর মুহাম্মদ হোসাইনের নেতৃত্বে উখিয়া-টেকনাফে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দুইদিনব্যাপী প্রচারণা শুরু হয়েছে।

শুক্রবার(৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি মরিচ্যা বাজার থেকে যাত্রা করে পাতাবাড়ী বাজার, ভালুকিয়া স্টেশন, কোর্টবাজার, উখিয়া সদর স্টেশন, কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী, হোয়াইক্যং ও হ্নীলা এলাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

প্রচারণাকালে বিভিন্ন স্থানে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় ১১ দলীয় জোটের পক্ষ থেকে।

এ সময় সাধারণ জনগণের মাঝে গণভোটের বিষয়ে সচেতনতা তৈরি এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। পথসভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আহ্বায়ক আকতার হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

এনসিপি’র জেলার দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি কর্তৃক মনোনীত উখিয়া-টেকনাফ আসনের হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের এ্যাম্বাসেডর মুহাম্মদ হোসাইন বলেন, “গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সচেতন নাগরিক হিসেবে সবাইকে বিষয়টি বুঝে ‘হ্যাঁ’ ভোট দিয়ে উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় এগিয়ে আসতে হবে।”

দলীয় সূত্রে জানা গেছে, প্রচারণার প্রথম দিনের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় দিনেও বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Print Image
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত অ্যাম্বাসেডর মুহাম্মদ হোসাইনের নেতৃত্বে উখিয়া-টেকনাফে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দুইদিনব্যাপী প্রচারণা শুরু হয়েছে। শুক্রবার(৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি মরিচ্যা বাজার থেকে যাত্রা করে পাতাবাড়ী বাজার, ভালুকিয়া স্টেশন, কোর্টবাজার, উখিয়া সদর স্টেশন, কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী, হোয়াইক্যং ও হ্নীলা এলাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে বিভিন্ন স্থানে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় ১১ দলীয় জোটের পক্ষ থেকে। এ সময় সাধারণ জনগণের মাঝে গণভোটের বিষয়ে সচেতনতা তৈরি এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। পথসভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আহ্বায়ক আকতার হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এনসিপি'র জেলার দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি কর্তৃক মনোনীত উখিয়া-টেকনাফ আসনের হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের এ্যাম্বাসেডর মুহাম্মদ হোসাইন বলেন, “গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সচেতন নাগরিক হিসেবে সবাইকে বিষয়টি বুঝে ‘হ্যাঁ’ ভোট দিয়ে উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় এগিয়ে আসতে হবে।” দলীয় সূত্রে জানা গেছে, প্রচারণার প্রথম দিনের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় দিনেও বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×