হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীনের প্রথম মাসেই চমক!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম মাসেই নিজের দক্ষতা ও বিচক্ষতা এবং সফলতা দেখিয়েছেন। তিনি হলেন, ৩৮ তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা যারীন তাসনিম তাসিন।

৩০ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) তাহমিনা আকতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যারীন তাসনিম তাসিন’কে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হয়।

১৯২৬ সালে উখিয়া থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়।

উপজেলা হওয়ার ৪১ বছর পর এই প্রথম কোনো নারী হিসেবে লালমনিরহাট জেলার বাসিন্দা যারীন তাসনিম তাসিন চলতি বছরের ১০ নভেম্বর উখিয়ার এসিল্যান্ডের চেয়ারে আসীন হন। সেই সাথে বিসিএস (প্রশাসন) ক্যাডার পদে মাঠ পর্যায়ে অনুষ্ঠানিক কাজ শুরু করেন।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

সহকারী কমিশনার (ভূমি) যোগদানের ৩ দিন পরই থেকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে তিনি ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ফলে উখিয়া থেকে সদ্য বিদায় নেওয়া সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের বদলী জনিত কারনে শূন্য হওয়া উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ২ টি গুরুত্বপূর্ণ পদ একসাথে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতা এবং সফলতার সাথে টানা ৩০ দিন দায়িত্ব পালন করেছেন।

১০ ডিসেম্বর অনুষ্ঠানিক ভাবে লামা উপজেলা থেকে বদলী হয়ে যোগদান করা ব্যাপক চৌকস ও জনবান্ধন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী’র কাছে ইউএনও’র দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন যারীন তাসনিম তাসিন।

উখিয়ার সচেতন মহলের অনেকের আশংকা ছিল দেশের চলমান বিরাজমান অবস্থায় কক্সবাজারের বিশেষায়িত উপজেলা হিসাবে খ্যাত উখিয়ায় সার্বিক পরিস্থিতি একজন নারী অফিসার কিভাবে সামাল দিবেন এবং দাপ্তরিক কাজ পরিচালনা করবেন ? তাও আবার উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ টি পদের। সচেতন মহলের সে আশংকা কে মিথ্যা প্রমানিত করে টানা ৩০ দিন সাহসিকতার সহিত দায়িত্ব পালন করে সর্বমহলে প্রশংসায় ভাসছে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন।

১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসরত উখিয়া উপজেলায় ২ টি দায়িত্ব একসাথে পালন করে প্রশাসনসহ সর্বক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারীরা আগের তুলনায় মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, তার অন্যতম জ্বলন্ত প্রমাণ যারীন তাসনিম।

৩৮ তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা যারীন তাসনিম তাসিন ইতিপূর্বে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে ৩ মাস, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ৩ মাস ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৪ মাস অফিসিয়াল পর্যায়ে দায়িত্বপালন করে প্রথমবারের মতো মাঠ পর্যায়ে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদায়িত হন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীনের প্রথম মাসেই চমক!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীনের প্রথম মাসেই চমক!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম মাসেই নিজের দক্ষতা ও বিচক্ষতা এবং সফলতা দেখিয়েছেন। তিনি হলেন, ৩৮ তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা যারীন তাসনিম তাসিন। ৩০ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) তাহমিনা আকতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যারীন তাসনিম তাসিন'কে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হয়। ১৯২৬ সালে উখিয়া থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়। উপজেলা হওয়ার ৪১ বছর পর এই প্রথম কোনো নারী হিসেবে লালমনিরহাট জেলার বাসিন্দা যারীন তাসনিম তাসিন চলতি বছরের ১০ নভেম্বর উখিয়ার এসিল্যান্ডের চেয়ারে আসীন হন। সেই সাথে বিসিএস (প্রশাসন) ক্যাডার পদে মাঠ পর্যায়ে অনুষ্ঠানিক কাজ শুরু করেন। সহকারী কমিশনার (ভূমি) যোগদানের ৩ দিন পরই থেকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে তিনি ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ফলে উখিয়া থেকে সদ্য বিদায় নেওয়া সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের বদলী জনিত কারনে শূন্য হওয়া উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ২ টি গুরুত্বপূর্ণ পদ একসাথে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতা এবং সফলতার সাথে টানা ৩০ দিন দায়িত্ব পালন করেছেন। ১০ ডিসেম্বর অনুষ্ঠানিক ভাবে লামা উপজেলা থেকে বদলী হয়ে যোগদান করা ব্যাপক চৌকস ও জনবান্ধন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী'র কাছে ইউএনও'র দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন যারীন তাসনিম তাসিন। উখিয়ার সচেতন মহলের অনেকের আশংকা ছিল দেশের চলমান বিরাজমান অবস্থায় কক্সবাজারের বিশেষায়িত উপজেলা হিসাবে খ্যাত উখিয়ায় সার্বিক পরিস্থিতি একজন নারী অফিসার কিভাবে সামাল দিবেন এবং দাপ্তরিক কাজ পরিচালনা করবেন ? তাও আবার উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ টি পদের। সচেতন মহলের সে আশংকা কে মিথ্যা প্রমানিত করে টানা ৩০ দিন সাহসিকতার সহিত দায়িত্ব পালন করে সর্বমহলে প্রশংসায় ভাসছে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন। ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসরত উখিয়া উপজেলায় ২ টি দায়িত্ব একসাথে পালন করে প্রশাসনসহ সর্বক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারীরা আগের তুলনায় মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, তার অন্যতম জ্বলন্ত প্রমাণ যারীন তাসনিম। ৩৮ তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা যারীন তাসনিম তাসিন ইতিপূর্বে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে ৩ মাস, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ৩ মাস ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৪ মাস অফিসিয়াল পর্যায়ে দায়িত্বপালন করে প্রথমবারের মতো মাঠ পর্যায়ে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদায়িত হন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×