হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় দুজন অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী আটক!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৩০ জানুয়ারি ২০২২, ০৮:১৪ অপরাহ্ন

উখিয়া উপজেলায় পৃথক অভিযানে দুজন অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫ সদস্যরা।  একজনকে শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে অপরজনকে রাতে আটক করা হয় বলে জানা গেছে।

আটককৃতরা হলো উখিয়ার মো. আসমত আলীর ছেলে নুরুল ইসলাম (৩৫) ও হাফেজ মাওলানা ফরিদ আহম্মেদের ছেলে মো. বেলাল হোসেন সাঈদী (৩৩)।

র‍্যাব জানায়, উখিয়া বাজার ও কোর্টবাজার এলাকায় কতিপয় অসাধু ব্যক্তি দ্বারা পরিচালতি ‘বর্নিল নেটওয়ার্কস সিস্টেম লিমিটেড’ এবং ‘ফ্রেন্ডস ডড নেট’ ও ‘ডিজিটাল ডট নেট’ নামক দুটি প্রতিষ্ঠান ২০১৯ সাল থেকে লাইসেন্স বিহীনভাবে ইন্টারনেট (অবৈধ আইএসপি) ব্যবসা করে আসছে বলে সংবাদ আসে। এ সংবাদের সত্যতা যাচাই করতে র‍্যাব-১৫ এর আভিযানিক দুটি দল পৃথক অভিযান চালায় ওই প্রতিষ্ঠানগুলোতে।

পরে র‍্যাবের সদস্যরা প্রতিষ্ঠানের মালিকদের নিকট ইন্টারনেট সংযোগ ও সেবা প্রদান সংক্রান্তে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হওয়ায় অভিযানিক দল দুজনকে আটক করে।

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

এ সময় ওএলটি সেট সাতটি, মিক্রোটিক সার্ভার ডেল দুটি, অপটিক্যাল ফাইবার ফিউশন স্প্লাইসার মেশিন একটি, জিলং কেএল-২৮০জি ফিউশন স্প্লিসার মেশিন একটি, মিনি পিএলসি স্প্লিটার চারটি, অপটিক্যাল পাওয়ার মিটার একটি, তার সাত প্যাকেট, ওয়াই-ফাই রাউটার তিনটি, ওএনইউ নয়টি, নেটওয়ার্ক সুইচ তিনটি, ল্যাপটপ দুটি, টিজএ বক্স দুটি, ওটিডিআর/ওএলএস মেশিন একটি, আইডি কার্ড তিনটি, পাওয়ার ক্যাবল পাঁচটি, মানি রিসিভ বই চারটি, চেকবই একটিসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া মো. আবু সালাম চৌধুরী জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন মূলে উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় দুজন অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী আটক!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় দুজন অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী আটক!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: রবিবার, ৩০ জানুয়ারি ২০২২, ০৮:১৪ অপরাহ্ন
Print Image
উখিয়া উপজেলায় পৃথক অভিযানে দুজন অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫ সদস্যরা।  একজনকে শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে অপরজনকে রাতে আটক করা হয় বলে জানা গেছে। আটককৃতরা হলো উখিয়ার মো. আসমত আলীর ছেলে নুরুল ইসলাম (৩৫) ও হাফেজ মাওলানা ফরিদ আহম্মেদের ছেলে মো. বেলাল হোসেন সাঈদী (৩৩)। র‍্যাব জানায়, উখিয়া বাজার ও কোর্টবাজার এলাকায় কতিপয় অসাধু ব্যক্তি দ্বারা পরিচালতি ‘বর্নিল নেটওয়ার্কস সিস্টেম লিমিটেড’ এবং ‘ফ্রেন্ডস ডড নেট’ ও ‘ডিজিটাল ডট নেট’ নামক দুটি প্রতিষ্ঠান ২০১৯ সাল থেকে লাইসেন্স বিহীনভাবে ইন্টারনেট (অবৈধ আইএসপি) ব্যবসা করে আসছে বলে সংবাদ আসে। এ সংবাদের সত্যতা যাচাই করতে র‍্যাব-১৫ এর আভিযানিক দুটি দল পৃথক অভিযান চালায় ওই প্রতিষ্ঠানগুলোতে। পরে র‍্যাবের সদস্যরা প্রতিষ্ঠানের মালিকদের নিকট ইন্টারনেট সংযোগ ও সেবা প্রদান সংক্রান্তে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হওয়ায় অভিযানিক দল দুজনকে আটক করে। এ সময় ওএলটি সেট সাতটি, মিক্রোটিক সার্ভার ডেল দুটি, অপটিক্যাল ফাইবার ফিউশন স্প্লাইসার মেশিন একটি, জিলং কেএল-২৮০জি ফিউশন স্প্লিসার মেশিন একটি, মিনি পিএলসি স্প্লিটার চারটি, অপটিক্যাল পাওয়ার মিটার একটি, তার সাত প্যাকেট, ওয়াই-ফাই রাউটার তিনটি, ওএনইউ নয়টি, নেটওয়ার্ক সুইচ তিনটি, ল্যাপটপ দুটি, টিজএ বক্স দুটি, ওটিডিআর/ওএলএস মেশিন একটি, আইডি কার্ড তিনটি, পাওয়ার ক্যাবল পাঁচটি, মানি রিসিভ বই চারটি, চেকবই একটিসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া মো. আবু সালাম চৌধুরী জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন মূলে উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×