হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার!

ইমরান আল মাহমুদ,উখিয়া

ইমরান আল মাহমুদ,উখিয়া

শুক্রবার, ১১ মার্চ ২০২২, ০৬:২৯ অপরাহ্ন

ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৩৪ বিজিবি)।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,১০মার্চ রেজুপাড়া বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র একটি আভিযানিক টহল দল গর্জনবুনিয়া বিওপি হতে আনুমানিক ৫শ গজ দক্ষিণে এবং সীমান্ত পিলার-৪০ হতে আনুমানিক দেড় কিলোমিটার পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের লাল বড় পাহাড় নামক স্থানে রাত ৯টায় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত এলাকা হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১লাখ ৫০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বলেন জানান তিনি।

তিনি আরও জানান,শুক্রবার(১১ মার্চ) পালংখালী বিওপি’র সদস্যরা পূর্ব ফারিরবিলে অভিযান চালিয়ে ২০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানান বিজিবি অধিনায়ক।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

তিনি আরও জানান,কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১জানুয়ারি হতে অদ্যবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৫৫ কোটি ২০ লাখ ৩৮হাজার ৭শত টাকা মূল্যের ১
১৮ লাখ ৪০ হাজার ১শ ২৯পিস বার্মিজ ইয়াবা এবং সত্তর কোটি টাকা মূল্যের ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ একশত বিশ কোটি দশ লক্ষ আটাত্রিশ হাজার সাতশত টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ১৮ জন আসামী আটক করতে সক্ষম হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার!

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ,উখিয়া | প্রকাশিত: শুক্রবার, ১১ মার্চ ২০২২, ০৬:২৯ অপরাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ,উখিয়া: কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৩৪ বিজিবি)। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,১০মার্চ রেজুপাড়া বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র একটি আভিযানিক টহল দল গর্জনবুনিয়া বিওপি হতে আনুমানিক ৫শ গজ দক্ষিণে এবং সীমান্ত পিলার-৪০ হতে আনুমানিক দেড় কিলোমিটার পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের লাল বড় পাহাড় নামক স্থানে রাত ৯টায় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত এলাকা হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১লাখ ৫০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বলেন জানান তিনি। তিনি আরও জানান,শুক্রবার(১১ মার্চ) পালংখালী বিওপি'র সদস্যরা পূর্ব ফারিরবিলে অভিযান চালিয়ে ২০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানান বিজিবি অধিনায়ক। তিনি আরও জানান,কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১জানুয়ারি হতে অদ্যবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৫৫ কোটি ২০ লাখ ৩৮হাজার ৭শত টাকা মূল্যের ১ ১৮ লাখ ৪০ হাজার ১শ ২৯পিস বার্মিজ ইয়াবা এবং সত্তর কোটি টাকা মূল্যের ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ একশত বিশ কোটি দশ লক্ষ আটাত্রিশ হাজার সাতশত টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ১৮ জন আসামী আটক করতে সক্ষম হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×