হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য বদি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

আওয়ামী লীগ নেতা ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাতে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১৫।

র‍্যাব সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের টেকনাফ থানায় করা হত্যা চেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ আগস্ট মুহাম্মদ আবদুল্লাহ (৫৩) নামের এক ব্যক্তি মামলাটি করেন। মামলায় ৩১ জনের নামসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

‘ইয়াবা গডফাদার’ খ্যাত আবদুর রহমান বদি ২০০২ সালে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে তিনি কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তাঁর দুই ভাই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সারা দেশে বদিকে নিয়ে সমালোচনার মুখে ২০১৮ সালে তাঁকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তবে একই আসনে মনোনয়ন দেওয়া হয় তাঁর স্ত্রী শাহীন আক্তারকে। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান শাহীন আক্তার।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য বদি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য বদি গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
Print Image
আওয়ামী লীগ নেতা ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১৫। র‍্যাব সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের টেকনাফ থানায় করা হত্যা চেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ আগস্ট মুহাম্মদ আবদুল্লাহ (৫৩) নামের এক ব্যক্তি মামলাটি করেন। মামলায় ৩১ জনের নামসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। ‘ইয়াবা গডফাদার’ খ্যাত আবদুর রহমান বদি ২০০২ সালে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে তিনি কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তাঁর দুই ভাই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সারা দেশে বদিকে নিয়ে সমালোচনার মুখে ২০১৮ সালে তাঁকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তবে একই আসনে মনোনয়ন দেওয়া হয় তাঁর স্ত্রী শাহীন আক্তারকে। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান শাহীন আক্তার।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×