পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত উত্তর মেহেরনামা ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার হলরুমে সহকারি সিনিয়র শিক্ষক আয়েশা ছিদ্দিকার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম এর পরিচালনায় গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের মেম্বার নাছির উদ্দীন।
মাদরাসার সহকারী শিক্ষক ফাতেমা বেগম শুরুতে
পবিত্র কোরআন তেলওয়াত করেন। এতে বিশেষ অথিতি বক্তব্য রাখেন মাদরাসা কমিটির সভাপতি মাওলানা ওমর ফারুক, শিক্ষক খদিজাতুল কোবরা তন্নী,ফাতেমা বেগম, তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও বিপুল সংখ্যক অভিভাবক অভিভাবিকা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি ইউপি মেম্বার নাছির উদ্দীন বলেন, উত্তর মেহেরনামার মতো এই অবহেলিত এলাকায় এই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভুমিকা রাখছে। শিক্ষার মাধ্যমে এলাকাকে আলোকিত করছে। আমরা আশাকরি
পরিচালনা কমিটির সুন্দর পরিকল্পনায় মাদ্রাসায় মানসম্মত পাঠদানের জন্য শিক্ষকমণ্ডলীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
এলাকাবাসীর নিবেদন এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকাকে আলোকিত করবে। এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন। সবার সহযোগিতা নিয়ে মাদরাসাটি লেখাপড়ার মানোন্নয়নে ইতিবাচক ভুমিকা পালন করবেন।
মাদরাসা কমিটির সভাপতি ওমর ফারুক বলেন, আমাদের মাদ্রাসা জাতীয়করণের আওতাভুক্ত হয়েছে। ইতোমধ্যে এমপিওর আবেদন হয়ে গৃহীত হয়েছে। মাদরাসার প্রধান শিক্ষক নাছির উদ্দীন বাদশা মাদরাসার অগ্রগতি উন্নয়নে কঠোর পরিশ্রম আর অকাতরে কাজ করে যাচ্ছেন। তিনি নবরুপে এই প্রতিষ্ঠানকে দাডঁ করিয়েছেন আপনাদের জন্য। এলাকাবাসী আপনারা মাদ্রাসার পাশে থাকবেন। আমরা আশাবাদী আগামীতে মাদরাসার শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে। আপনাদের সন্তাদেরকে নিয়মিত মাদ্রাসায় পাঠাবেন। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মানিত শিক্ষকমণ্ডলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ##
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
ছবি আছে
পেকুয়া উত্তর মেহেরনামা ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ।




মন্তব্য করুন