হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদে পেরোল ভারতীয় দুই জ্বালানি ট্যাংকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন


নয়াদিল্লি, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে ভারতের পতাকাবাহী দুটি জ্বালানি ট্যাংকার। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বহনকারী এই জাহাজ দুটি শুক্রবার ভোরে প্রণালি পেরিয়ে ভারতের দিকে যাত্রা শুরু করেছে বলে দেশটির বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানান, জাহাজ দুটি ভোরের দিকে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ভারতের পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলোর উদ্দেশে অগ্রসর হচ্ছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস সরবরাহ এই প্রণালি দিয়েই হয়ে থাকে।পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন জাহাজে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এমনকি ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার সতর্কতাও দিয়েছিল।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন। সে সময় তারা এই নৌপথ দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনা করেন।

এছাড়া গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন। একইসঙ্গে তিনি ওই অঞ্চলে ভারতীয়দের সুরক্ষা এবং জ্বালানি ও অন্যান্য পণ্য অবাধে যাতায়াতের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদে পেরোল ভারতীয় দুই জ্বালানি ট্যাংকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদে পেরোল ভারতীয় দুই জ্বালানি ট্যাংকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে ভারতের পতাকাবাহী দুটি জ্বালানি ট্যাংকার। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বহনকারী এই জাহাজ দুটি শুক্রবার ভোরে প্রণালি পেরিয়ে ভারতের দিকে যাত্রা শুরু করেছে বলে দেশটির বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় নিশ্চিত করেছে।নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানান, জাহাজ দুটি ভোরের দিকে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ভারতের পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলোর উদ্দেশে অগ্রসর হচ্ছে।মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস সরবরাহ এই প্রণালি দিয়েই হয়ে থাকে।পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন জাহাজে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এমনকি ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার সতর্কতাও দিয়েছিল।এর আগে চলতি সপ্তাহের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন। সে সময় তারা এই নৌপথ দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনা করেন।এছাড়া গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন। একইসঙ্গে তিনি ওই অঞ্চলে ভারতীয়দের সুরক্ষা এবং জ্বালানি ও অন্যান্য পণ্য অবাধে যাতায়াতের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×