হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উদয়পুরে পিচোলা হ্রদের ধারে শুভ পরিণয়, সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২৪ সেপ্টেম্বর – অবশেষে ভালোবেসে শুভ পরিণয়। পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখেই রোববার (২৪ সেপ্টেম্বর) চার হাত এক হলো রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়ার।

ঘনিষ্ঠ সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিয়ের পিঁড়িতে বসে কনে অভিনেত্রী তখন লাজে রাঙা। চোখের কোণ চিকচিক করে উঠেছে। মুখে হাসি। নববধূর গ্ল্যামার রূপ দেখে মুগ্ধ রাঘব। এদিন পাঞ্জাবি রীতি মেনে মনের মানুষ রাঘবের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পরিণীতি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

রোববার ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ নৌকায় করে বিয়ের আসরের দিকে যেতে দেখা যায় বাজনদারদের। ‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে হাজির হন রাঘব চাড্ডা। বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মানরা।

কম যায় না কনেপক্ষও, পরিণীতির জীবনের বিশেষ দিনে উপস্থিত থাকতে উদয়পুরে উড়ে এসেছেন বন্ধু সানিয়া মির্জা, হরভজন সিং। মনীশের ব্রাইডাল লেহেঙ্গাতেই সেজেছিলেন পরিণীতি। মনের মানুষের গলায় বরমালা দেওয়ার আগে বর-কনে উভয়পক্ষের রেশারেশিও হল। শুভেচ্ছার জোয়ারে ভাসলেন নবদম্পতি।

বিয়ের আগের দিন শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়ে হলুদের শুভ লগ্ন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের উপস্থিতিতে খাঁটি পাঞ্জাবি নিয়ম মেনেই ‘হলদি’ অনুষ্ঠিত হয় এদিন। আর আসর জমে হিট পাঞ্জাবি গানে।

সূত্রের খবর, গায়ে হলুদ মেখেই জমিয়ে নাচ করেন রাঘব-পরিণীতি। চোপড়া পরিবারের হবু জামাই যদিও ‘লাজুক’! তবে গায়ে হলুদের পর নাকি হবু স্ত্রীর সঙ্গে আদুরে ছবির জন্য পোজও দিয়েছেন। এদিন, সন্ধ্যায় নব্বইয়ের দশকের বলিউডের গানে মাতে সঙ্গীতের আসর। তবে কাজের জন্যই পরিণীতির চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া থাকতে পারেননি বোনের বিয়েতে।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। অন্যদিকে, ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। ৩৩ বছর বয়সী রাঘব আগে দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাব থেকে আসা সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় রয়েছেন।

রাঘব-পরিণীতি একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সে। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন। কিছু কিছু ক্ষেত্রে দু’জনের মিল তাদের পরস্পরকে কাছে টেনেছিল। দীর্ঘ দিন প্রেমের পর চলতি বছরের ১৩ মে আংটি বদল করেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সেই আয়োজনে অবশ্য প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন।

আইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

উদয়পুরে পিচোলা হ্রদের ধারে শুভ পরিণয়, সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উদয়পুরে পিচোলা হ্রদের ধারে শুভ পরিণয়, সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৪ সেপ্টেম্বর – অবশেষে ভালোবেসে শুভ পরিণয়। পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখেই রোববার (২৪ সেপ্টেম্বর) চার হাত এক হলো রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়ার। ঘনিষ্ঠ সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিয়ের পিঁড়িতে বসে কনে অভিনেত্রী তখন লাজে রাঙা। চোখের কোণ চিকচিক করে উঠেছে। মুখে হাসি। নববধূর গ্ল্যামার রূপ দেখে মুগ্ধ রাঘব। এদিন পাঞ্জাবি রীতি মেনে মনের মানুষ রাঘবের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পরিণীতি। রোববার ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ নৌকায় করে বিয়ের আসরের দিকে যেতে দেখা যায় বাজনদারদের। ‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে হাজির হন রাঘব চাড্ডা। বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মানরা। কম যায় না কনেপক্ষও, পরিণীতির জীবনের বিশেষ দিনে উপস্থিত থাকতে উদয়পুরে উড়ে এসেছেন বন্ধু সানিয়া মির্জা, হরভজন সিং। মনীশের ব্রাইডাল লেহেঙ্গাতেই সেজেছিলেন পরিণীতি। মনের মানুষের গলায় বরমালা দেওয়ার আগে বর-কনে উভয়পক্ষের রেশারেশিও হল। শুভেচ্ছার জোয়ারে ভাসলেন নবদম্পতি। বিয়ের আগের দিন শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়ে হলুদের শুভ লগ্ন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের উপস্থিতিতে খাঁটি পাঞ্জাবি নিয়ম মেনেই ‘হলদি’ অনুষ্ঠিত হয় এদিন। আর আসর জমে হিট পাঞ্জাবি গানে। সূত্রের খবর, গায়ে হলুদ মেখেই জমিয়ে নাচ করেন রাঘব-পরিণীতি। চোপড়া পরিবারের হবু জামাই যদিও ‘লাজুক’! তবে গায়ে হলুদের পর নাকি হবু স্ত্রীর সঙ্গে আদুরে ছবির জন্য পোজও দিয়েছেন। এদিন, সন্ধ্যায় নব্বইয়ের দশকের বলিউডের গানে মাতে সঙ্গীতের আসর। তবে কাজের জন্যই পরিণীতির চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া থাকতে পারেননি বোনের বিয়েতে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। অন্যদিকে, ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। ৩৩ বছর বয়সী রাঘব আগে দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাব থেকে আসা সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় রয়েছেন। রাঘব-পরিণীতি একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সে। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন। কিছু কিছু ক্ষেত্রে দু’জনের মিল তাদের পরস্পরকে কাছে টেনেছিল। দীর্ঘ দিন প্রেমের পর চলতি বছরের ১৩ মে আংটি বদল করেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সেই আয়োজনে অবশ্য প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন। আইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×