শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

উদয়পুরে শুরু বিজয়-রাশমিকার প্রাকবিবাহ অনুষ্ঠান, থাকছে কড়া সতর্কতা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬


রাজস্থান, ২৫ ফেব্রুয়ারি – দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। মূল অনুষ্ঠানের আগেই সেখানে শুরু হয়ে গেছে প্রাকবিবাহ পর্বের নানান আয়োজন। গত ২৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির আনন্দঘন মুহূর্তের কিছু ঝলক প্রকাশ্যে এসেছে।

বিয়ের আগে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পুল পার্টি ও ভলিবল খেলায় মেতে ওঠেন বিজয় ও রাশমিকা। এছাড়া অতিথিদের জন্য বিশেষ নৈশভোজের ব্যবস্থা করা হয়, যেখানে ফলের বাহারি সাজ ও জাপানিজ খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে অত্যন্ত ঘনিষ্ঠ পরিসরে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ব্যক্তিগত মুহূর্তগুলো যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সেজন্য কঠোর ‘নো-ফোন পলিসি’ গ্রহণ করা হয়েছে। এমনকি ছবি যাতে ফাঁস না হয়, সেজন্য চিত্রগ্রাহকদের সঙ্গেও বিশেষ আইনি চুক্তি করা হয়েছে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ মার্চ হায়দরাবাদে চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের জন্য একটি জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। ২০১৮ সাল থেকে দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন থাকলেও তাঁরা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলে পরিচয় দিয়ে এসেছেন। তবে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা জুটি।

এসএএস/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: