হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির নতুন রূপ: আজ পয়লা ফাল্গুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – প্রকৃতির পালাবদলে আজ পয়লা ফাল্গুন বা ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বাংলা সনের একাদশ মাস ফাল্গুনের এই দিনে প্রকৃতি সেজেছে নতুন রূপে। শীতের জীর্ণতা সরিয়ে ফুলেল আবহে সেজেছে চারপাশ।

একই দিনে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসা দিবস, যা বাঙালির বসন্ত বরণ উৎসবে যোগ করেছে ভিন্ন মাত্রা। ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এই বসন্ত বরণ উৎসব শুরু হয়। তবে ১৯৫০ ও ১৯৬০ এর দশকে পাকিস্তানি সংস্কৃতির বিরুদ্ধে নিজেদের স্বকীয়তা বজায় রাখতে বাঙালিরা ঘরোয়াভাবে পয়লা ফাল্গুন পালন করত।

আরও পড়ুন

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পালিয়েছে কারবারিরা

ঋতুরাজ বসন্তের আগমনে গাছে গাছে গজিয়েছে নতুন পাতা এবং ফুটেছে নানা রঙের ফুল। বাউল সম্রাট শাহ আব্দুল করিম থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকেই বসন্ত বন্দনায় লিখেছেন অসংখ্য গান ও কবিতা।

কবি সুভাষ মুখোপাধ্যায়ের সেই অমর পঙক্তি ‘ফুল ফুটুক আর না ই ফুটুক আজ বসন্ত’ আজও বাঙালির মনে দাগ কাটে। তবে বসন্ত কেবল উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একুশের চেতনার ইতিহাস। ফাগুনের শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রং বায়ান্নর ভাষা শহীদদের রক্তের স্মৃতি বহন করে। রফিক, শফিক, বরকত ও সালামের আত্মত্যাগের ইতিহাস মনে করিয়ে দেয় যে ফাগুন বাঙালির দ্রোহেরও মাস।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির নতুন রূপ: আজ পয়লা ফাল্গুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির নতুন রূপ: আজ পয়লা ফাল্গুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – প্রকৃতির পালাবদলে আজ পয়লা ফাল্গুন বা ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বাংলা সনের একাদশ মাস ফাল্গুনের এই দিনে প্রকৃতি সেজেছে নতুন রূপে। শীতের জীর্ণতা সরিয়ে ফুলেল আবহে সেজেছে চারপাশ।একই দিনে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসা দিবস, যা বাঙালির বসন্ত বরণ উৎসবে যোগ করেছে ভিন্ন মাত্রা। ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এই বসন্ত বরণ উৎসব শুরু হয়। তবে ১৯৫০ ও ১৯৬০ এর দশকে পাকিস্তানি সংস্কৃতির বিরুদ্ধে নিজেদের স্বকীয়তা বজায় রাখতে বাঙালিরা ঘরোয়াভাবে পয়লা ফাল্গুন পালন করত।ঋতুরাজ বসন্তের আগমনে গাছে গাছে গজিয়েছে নতুন পাতা এবং ফুটেছে নানা রঙের ফুল। বাউল সম্রাট শাহ আব্দুল করিম থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকেই বসন্ত বন্দনায় লিখেছেন অসংখ্য গান ও কবিতা।কবি সুভাষ মুখোপাধ্যায়ের সেই অমর পঙক্তি ‘ফুল ফুটুক আর না ই ফুটুক আজ বসন্ত’ আজও বাঙালির মনে দাগ কাটে। তবে বসন্ত কেবল উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একুশের চেতনার ইতিহাস। ফাগুনের শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রং বায়ান্নর ভাষা শহীদদের রক্তের স্মৃতি বহন করে। রফিক, শফিক, বরকত ও সালামের আত্মত্যাগের ইতিহাস মনে করিয়ে দেয় যে ফাগুন বাঙালির দ্রোহেরও মাস।এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×