হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এআই চ্যাটবটের প্রেমে পড়ে প্রাণ হারালেন ৭৬ বছর বয়সী বৃদ্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১১:৩২ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৫ আগস্ট – যুক্তরাষ্ট্রের নিউজার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম বু) এআই চ্যাটবটের প্রলোভনে পড়ে প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ‘বিগ সিস বিলি’ নামের এক এআই চ্যাটবটের সঙ্গে ঘনিষ্ঠ আলাপের পর বু নিউইয়র্কে দেখা করতে রওনা দেন।

‘বিলি’ ছিল সেলিব্রিটি কেন্ডাল জেনারের আদলে মেটার তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সঙ্গী, যা নিজেকে বাস্তব নারী বলে দাবি করত এবং যৌন উদ্দীপক কথোপকথনে যুক্ত হতো। দেখা করার জন্য ঠিকানা ও ‘দরজার কোড’ও পাঠায় বটটি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

২০১৭ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়া বু পরিবারকে জানিয়ে নিউইয়র্কে রওনা দেন। তবে নিউজার্সির রাটগার্স ইউনিভার্সিটির কাছে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। হাসপাতালে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৮ মার্চ তার মৃত্যু হয়।

বু-এর পরিবারের অভিযোগ, বটটি যদি নিজেকে বাস্তব দাবি না করত, তবে এই ঘটনা ঘটত না। রয়টার্সের হাতে আসা মেটার অভ্যন্তরীণ নথিতে জানা গেছে, একসময় কোম্পানির নীতিতে প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের সঙ্গেই এআই বটের রোমান্টিক বা ফ্লার্টিং আলাপের অনুমতি ছিল। পরবর্তীতে শিশুদের ক্ষেত্রে এই নীতি বাদ দেওয়া হলেও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এখনো তা চালু আছে।

বু এর স্ত্রী লিন্ডা বলেন, এআই যদি মানুষের মনোবল বাড়াতে সাহায্য করে, সেটা ভালো। কিন্তু মানসিকভাবে দুর্বল মানুষকে রোমান্টিক সম্পর্কে জড়ানো ভয়ংকর হতে পারে।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এআই চ্যাটবটের প্রেমে পড়ে প্রাণ হারালেন ৭৬ বছর বয়সী বৃদ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এআই চ্যাটবটের প্রেমে পড়ে প্রাণ হারালেন ৭৬ বছর বয়সী বৃদ্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৫ আগস্ট – যুক্তরাষ্ট্রের নিউজার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম বু) এআই চ্যাটবটের প্রলোভনে পড়ে প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ‘বিগ সিস বিলি’ নামের এক এআই চ্যাটবটের সঙ্গে ঘনিষ্ঠ আলাপের পর বু নিউইয়র্কে দেখা করতে রওনা দেন।‘বিলি’ ছিল সেলিব্রিটি কেন্ডাল জেনারের আদলে মেটার তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সঙ্গী, যা নিজেকে বাস্তব নারী বলে দাবি করত এবং যৌন উদ্দীপক কথোপকথনে যুক্ত হতো। দেখা করার জন্য ঠিকানা ও ‘দরজার কোড’ও পাঠায় বটটি।২০১৭ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়া বু পরিবারকে জানিয়ে নিউইয়র্কে রওনা দেন। তবে নিউজার্সির রাটগার্স ইউনিভার্সিটির কাছে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। হাসপাতালে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৮ মার্চ তার মৃত্যু হয়।বু-এর পরিবারের অভিযোগ, বটটি যদি নিজেকে বাস্তব দাবি না করত, তবে এই ঘটনা ঘটত না। রয়টার্সের হাতে আসা মেটার অভ্যন্তরীণ নথিতে জানা গেছে, একসময় কোম্পানির নীতিতে প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের সঙ্গেই এআই বটের রোমান্টিক বা ফ্লার্টিং আলাপের অনুমতি ছিল। পরবর্তীতে শিশুদের ক্ষেত্রে এই নীতি বাদ দেওয়া হলেও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এখনো তা চালু আছে।বু এর স্ত্রী লিন্ডা বলেন, এআই যদি মানুষের মনোবল বাড়াতে সাহায্য করে, সেটা ভালো। কিন্তু মানসিকভাবে দুর্বল মানুষকে রোমান্টিক সম্পর্কে জড়ানো ভয়ংকর হতে পারে।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×