হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এখনও শঙ্কা কাটেনি অভিনেত্রী আঁখির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখি। শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি নাটকের শুটিংসেটে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই অভিনেত্রী।

তবে গত তিন-চার দিনেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি আঁখির। মাঝে কিছুটা ভালো হলেও পরবর্তী সময়ে তার রক্তের প্লাজমা দ্রুত কমতে থাকে। বর্তমানে তাকে প্লাজমা দেওয়া হচ্ছে। কিন্তু এখনও তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে তার চিকিৎসা।

হাসপাতালটির আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, ‘আঁখির অবস্থা এখনও আশঙ্কাজনক। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এ অবস্থায় চার পাঁচ দিনেও তাকে অন্য কোথাও স্থানান্তর করা অসম্ভব।’

এদিকে আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, ‘পরিস্থিতি খারাপের দিকে গেছে কিছুটা। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছর সময় লাগবে।’

আরও পড়ুন

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রসঙ্গত, চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাসংকর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি।

নান্দনিক অভিনয়ে আঁখি অল্প সময়েই পেয়েছেন সুখ্যাতি। শৈল্পিক গুণ ও সাবলীল অভিনয় দিয়ে কেড়েছেন দর্শক হৃদয়। নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, টেলিফিল্ম একাধারে সব কিছুতেই কাজ করেছেন এ মডেল-অভিনেত্রী।

 

 

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

এখনও শঙ্কা কাটেনি অভিনেত্রী আঁখির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এখনও শঙ্কা কাটেনি অভিনেত্রী আঁখির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখি। শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি নাটকের শুটিংসেটে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই অভিনেত্রী। তবে গত তিন-চার দিনেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি আঁখির। মাঝে কিছুটা ভালো হলেও পরবর্তী সময়ে তার রক্তের প্লাজমা দ্রুত কমতে থাকে। বর্তমানে তাকে প্লাজমা দেওয়া হচ্ছে। কিন্তু এখনও তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে তার চিকিৎসা। হাসপাতালটির আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, ‘আঁখির অবস্থা এখনও আশঙ্কাজনক। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এ অবস্থায় চার পাঁচ দিনেও তাকে অন্য কোথাও স্থানান্তর করা অসম্ভব।’ এদিকে আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, ‘পরিস্থিতি খারাপের দিকে গেছে কিছুটা। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছর সময় লাগবে।’ প্রসঙ্গত, চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাসংকর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি। নান্দনিক অভিনয়ে আঁখি অল্প সময়েই পেয়েছেন সুখ্যাতি। শৈল্পিক গুণ ও সাবলীল অভিনয় দিয়ে কেড়েছেন দর্শক হৃদয়। নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, টেলিফিল্ম একাধারে সব কিছুতেই কাজ করেছেন এ মডেল-অভিনেত্রী।     [ad_2]  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×