হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার ইসলামাবাদে আদালত ভবনের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন


ইসলামাবাদ, ১১ নভেম্বর – পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন। মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যমকে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত চত্বরের এই ঘটনাকে ‌‌‘‘আত্মঘাতী বিস্ফোরণ’’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিস্ফোরণের এই ঘটনাকে দেশের জন্য ‘‘এক সতর্কবার্তা’’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। কেউ যদি মনে করেন, পাকিস্তান সেনাবাহিনী কেবল আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা কিংবা বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করছে, তাহলে আজ ইসলামাবাদের জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য সতর্কবার্তা।

তিনি বলেন, ‘‘এমন পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশা করা অর্থহীন।’’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আদালত চত্বরের নিরাপত্তা বেষ্টনীর কাছে পেছনে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি আকাশে উড়তে দেখা যায়।

ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের আইনজীবী রুস্তম মালিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘আমি গাড়ি পার্ক করে ভবনে ঢোকার সঙ্গে সঙ্গে ফটকের পাশে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে দৌড়ে পালিয়ে গেছে এবং আশপাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, স্থানীয় সময় বেলা ১২টা ৩৯ মিনিটের দিকে কাছেরিতে (জেলা আদালত) আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১১ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার ইসলামাবাদে আদালত ভবনের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার ইসলামাবাদে আদালত ভবনের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১১ নভেম্বর – পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন। মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যমকে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।আদালত চত্বরের এই ঘটনাকে ‌‌‘‘আত্মঘাতী বিস্ফোরণ’’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিস্ফোরণের এই ঘটনাকে দেশের জন্য ‘‘এক সতর্কবার্তা’’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। কেউ যদি মনে করেন, পাকিস্তান সেনাবাহিনী কেবল আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা কিংবা বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করছে, তাহলে আজ ইসলামাবাদের জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য সতর্কবার্তা।তিনি বলেন, ‘‘এমন পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশা করা অর্থহীন।’’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আদালত চত্বরের নিরাপত্তা বেষ্টনীর কাছে পেছনে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি আকাশে উড়তে দেখা যায়।ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের আইনজীবী রুস্তম মালিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘আমি গাড়ি পার্ক করে ভবনে ঢোকার সঙ্গে সঙ্গে ফটকের পাশে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে দৌড়ে পালিয়ে গেছে এবং আশপাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’’সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, স্থানীয় সময় বেলা ১২টা ৩৯ মিনিটের দিকে কাছেরিতে (জেলা আদালত) আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১১ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×