হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২০ আগস্ট – দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবার তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক সমিতিতে এ ছবিটির নাম এরই মধ্যে নিবন্ধন করেছেন পরিচালক।

প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। ইতোমধ্যেই পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সামনের মাসে থেকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র তৈরির প্রসঙ্গে জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই খোলাসা করতে চাননি এ পরিচালক। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। তবে, শুটিংয়ের আগেই ছবির কাস্টিং জানানো হবে।’

আইএ/ ২০ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

এবার খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ আগস্ট – দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবার তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক সমিতিতে এ ছবিটির নাম এরই মধ্যে নিবন্ধন করেছেন পরিচালক।প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। ইতোমধ্যেই পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সামনের মাসে থেকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র তৈরির প্রসঙ্গে জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি।’তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই খোলাসা করতে চাননি এ পরিচালক। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। তবে, শুটিংয়ের আগেই ছবির কাস্টিং জানানো হবে।’আইএ/ ২০ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×