হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার ভোটের মাধ্যমে জনগণ ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন


কুমিল্লা, ২৪ জানুয়ারি – কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঋণখেলাপি, ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের যারা নির্বাচনের টিকিট দিয়েছে, জনগণ তাদের ইতোমধ্যেই চিহ্নিত করেছে। ভোটের মাধ্যমে সাধারণ মানুষ এসব শক্তিকে প্রত্যাখ্যান করবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে দেবীদ্বারের বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

হাসনাত আব্দুল্লাহ বলেন, “এবার নিজের ভোট নিজের পছন্দে দেবেন। কোনো ধরনের জোরজবরদস্তি, ভয়ভীতি বা মাতব্বরি চলবে না। ভোট ভালোবাসার বিষয়, এখানে চাপের কোনো জায়গা নেই।”

তিনি সাধারণ মানুষ, প্রবাসী, তরুণ-যুবসমাজ ও নারীদের ভোটের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, অনেকেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করলেও গোপন ব্যালটে প্রকৃত জনপ্রিয়তার প্রতিফলন ঘটবে।

ভিআইপি সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, “রাজনীতিতে কৃত্রিম বলয় তৈরি হলে নেতা সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বড় চেয়ার-ছোট চেয়ারের রাজনীতি নয়—নেতাকে মানুষের মাঝেই থাকতে হবে, তবেই রাজনীতি হবে জনবান্ধব।”

গণসংযোগকালে শাপলাকলিতে ভোট চেয়ে তিনি মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিন দেবীদ্বারের ভিংলাবাড়ি, মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ ও দেবীদ্বার সদর শান্তি রোডে একাধিক উঠান বৈঠকে তিনি বক্তব্য দেন। পাশাপাশি বরকামতা ইউনিয়নের বাগমারা বাজারে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার ভোটের মাধ্যমে জনগণ ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার ভোটের মাধ্যমে জনগণ ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ২৪ জানুয়ারি – কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঋণখেলাপি, ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের যারা নির্বাচনের টিকিট দিয়েছে, জনগণ তাদের ইতোমধ্যেই চিহ্নিত করেছে। ভোটের মাধ্যমে সাধারণ মানুষ এসব শক্তিকে প্রত্যাখ্যান করবে।শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে দেবীদ্বারের বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, “এবার নিজের ভোট নিজের পছন্দে দেবেন। কোনো ধরনের জোরজবরদস্তি, ভয়ভীতি বা মাতব্বরি চলবে না। ভোট ভালোবাসার বিষয়, এখানে চাপের কোনো জায়গা নেই।”তিনি সাধারণ মানুষ, প্রবাসী, তরুণ-যুবসমাজ ও নারীদের ভোটের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, অনেকেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করলেও গোপন ব্যালটে প্রকৃত জনপ্রিয়তার প্রতিফলন ঘটবে।ভিআইপি সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, “রাজনীতিতে কৃত্রিম বলয় তৈরি হলে নেতা সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বড় চেয়ার-ছোট চেয়ারের রাজনীতি নয়—নেতাকে মানুষের মাঝেই থাকতে হবে, তবেই রাজনীতি হবে জনবান্ধব।”গণসংযোগকালে শাপলাকলিতে ভোট চেয়ে তিনি মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।এদিন দেবীদ্বারের ভিংলাবাড়ি, মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ ও দেবীদ্বার সদর শান্তি রোডে একাধিক উঠান বৈঠকে তিনি বক্তব্য দেন। পাশাপাশি বরকামতা ইউনিয়নের বাগমারা বাজারে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×