হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এশিয়া-ইউরোপের জন্য তেলের দাম বাড়ালো সৌদি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ মার্চ ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


রিয়াদ, ০৭ মার্চ – এশিয়া ও ইউরোপের জন্য জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির জ্বালানি কোম্পানি আরামকো জানিয়েছে, এপ্রিলের জন্য এই মূল্য কার্যকর হবে। চাহিদা বাড়ায় সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। খবর রাশিয়া টুডের।

আরামকো জানিয়েছে, আরব লাইট ক্রুডের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ ২ দশমিক ৫০ ডলার বাড়ানো হবে, যা মার্চের স্তরের থেকে ৫০ সেন্ট বেশি। তাছাড়া আরব হেবির ক্ষেত্রে দাম একই স্তরে নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিকভাবে দ্বিতীয় মাসে তেলের দাম বাড়ালো বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ সৌদি। এশিয়া হচ্ছে, তাদের অন্যতম বড় বাজার। এই মহাদেশে আরামকো ৬০ শতাংশ তেল বিক্রি করে, যার অধিকাংশই দীর্ঘমেয়াদি চুক্তিরভিত্তিতে। মূলত প্রত্যেক মাসেই তারা তেলের দাম পর্যালোচনা করে।

ইউরোপ ও ভূমধ্য অঞ্চলের জন্যও তেলের দাম বাড়িয়েছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রে দাম অপরিবর্তিত থাকবে।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের গত সপ্তাহে বলেন, চীনের কাছ থেকে চাহিদা খুবই শক্তিশালী। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রেও ব্যাপক চাহিদা বেড়েছে বলে জানান তিনি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৭ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এশিয়া-ইউরোপের জন্য তেলের দাম বাড়ালো সৌদি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এশিয়া-ইউরোপের জন্য তেলের দাম বাড়ালো সৌদি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ মার্চ ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ০৭ মার্চ – এশিয়া ও ইউরোপের জন্য জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির জ্বালানি কোম্পানি আরামকো জানিয়েছে, এপ্রিলের জন্য এই মূল্য কার্যকর হবে। চাহিদা বাড়ায় সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। খবর রাশিয়া টুডের। আরামকো জানিয়েছে, আরব লাইট ক্রুডের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ ২ দশমিক ৫০ ডলার বাড়ানো হবে, যা মার্চের স্তরের থেকে ৫০ সেন্ট বেশি। তাছাড়া আরব হেবির ক্ষেত্রে দাম একই স্তরে নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিকভাবে দ্বিতীয় মাসে তেলের দাম বাড়ালো বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ সৌদি। এশিয়া হচ্ছে, তাদের অন্যতম বড় বাজার। এই মহাদেশে আরামকো ৬০ শতাংশ তেল বিক্রি করে, যার অধিকাংশই দীর্ঘমেয়াদি চুক্তিরভিত্তিতে। মূলত প্রত্যেক মাসেই তারা তেলের দাম পর্যালোচনা করে। ইউরোপ ও ভূমধ্য অঞ্চলের জন্যও তেলের দাম বাড়িয়েছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রে দাম অপরিবর্তিত থাকবে। আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের গত সপ্তাহে বলেন, চীনের কাছ থেকে চাহিদা খুবই শক্তিশালী। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রেও ব্যাপক চাহিদা বেড়েছে বলে জানান তিনি। সূত্র: জাগো নিউজআইএ/ ০৭ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×