হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এসএসসি-এইচএসসি পরীক্ষার কেন্দ্র নিয়ে জরুরি নির্দেশনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ আগস্ট – রাজনৈতিক চাপ ও প্রভাবশালীদের প্রভাবের কারণে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপনের অভিযোগ উঠেছিল বহুদিন ধরেই। এতে পরীক্ষার্থীদের যেমন ভোগান্তি পোহাতে হয়েছে, তেমনি পরীক্ষা পরিচালনায়ও তৈরি হয়েছে নানা জটিলতা। এবার সেই অনিয়ম দূর করতে ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিদ্যমান কেন্দ্রগুলো পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে। যোগাযোগব্যবস্থা, অবকাঠামো, নিরাপত্তা, শিক্ষার্থী অনুপাতে কেন্দ্র বণ্টনসহ নানা বিষয় বিবেচনা করে নতুনভাবে কেন্দ্র চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসকদের মতামত চেয়ে ইতোমধ্যে জরুরি চিঠি পাঠিয়েছে শিক্ষা বোর্ড।

সস্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাশালী মহলের চাপের কারণে গত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোথাও কোথাও আবার যথাযথ প্রয়োজন থাকা সত্ত্বেও কেন্দ্র স্থাপন করা হয়নি। ফলে পরীক্ষার্থীদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি পরীক্ষা পরিচালনায় নানারকম সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিদ্যমান এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলো পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকদের মতামত জানাতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, যোগাযোগব্যবস্থা ভালো, পর্যাপ্ত অবকাঠামো ও নিরাপত্তা প্রাচীরযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থী অনুপাতে কেন্দ্র নির্ধারণ করতে হবে। কোনো অবস্থাতেই ভেন্যু কেন্দ্র স্থাপন করা যাবে না। এছাড়া যে প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে বিবেচনা করা হবে, সেখানকার শিক্ষার্থীরা নিজেদের কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব আছে এমন প্রতিষ্ঠানকেই কেন্দ্র হিসেবে নির্বাচন করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সক্ষমতা থাকতে হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এসএসসি-এইচএসসি পরীক্ষার কেন্দ্র নিয়ে জরুরি নির্দেশনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এসএসসি-এইচএসসি পরীক্ষার কেন্দ্র নিয়ে জরুরি নির্দেশনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ আগস্ট – রাজনৈতিক চাপ ও প্রভাবশালীদের প্রভাবের কারণে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপনের অভিযোগ উঠেছিল বহুদিন ধরেই। এতে পরীক্ষার্থীদের যেমন ভোগান্তি পোহাতে হয়েছে, তেমনি পরীক্ষা পরিচালনায়ও তৈরি হয়েছে নানা জটিলতা। এবার সেই অনিয়ম দূর করতে ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিদ্যমান কেন্দ্রগুলো পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে। যোগাযোগব্যবস্থা, অবকাঠামো, নিরাপত্তা, শিক্ষার্থী অনুপাতে কেন্দ্র বণ্টনসহ নানা বিষয় বিবেচনা করে নতুনভাবে কেন্দ্র চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসকদের মতামত চেয়ে ইতোমধ্যে জরুরি চিঠি পাঠিয়েছে শিক্ষা বোর্ড।সস্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাশালী মহলের চাপের কারণে গত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোথাও কোথাও আবার যথাযথ প্রয়োজন থাকা সত্ত্বেও কেন্দ্র স্থাপন করা হয়নি। ফলে পরীক্ষার্থীদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি পরীক্ষা পরিচালনায় নানারকম সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিদ্যমান এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলো পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকদের মতামত জানাতে হবে।চিঠিতে আরও বলা হয়েছে, যোগাযোগব্যবস্থা ভালো, পর্যাপ্ত অবকাঠামো ও নিরাপত্তা প্রাচীরযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থী অনুপাতে কেন্দ্র নির্ধারণ করতে হবে। কোনো অবস্থাতেই ভেন্যু কেন্দ্র স্থাপন করা যাবে না। এছাড়া যে প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে বিবেচনা করা হবে, সেখানকার শিক্ষার্থীরা নিজেদের কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে পারবে না।নির্দেশনায় আরও বলা হয়েছে, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব আছে এমন প্রতিষ্ঠানকেই কেন্দ্র হিসেবে নির্বাচন করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সক্ষমতা থাকতে হবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৬ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×