হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার সুপারিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন

কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময়, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে ৩৯তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ হয় এবং বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্ত/সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

বাংলাদেশ বিমান (রহিত Bangladesh Biman Order, 1972 পুনর্বহাল এবং সংশোধন) বিল, ২০২৩ সম্পর্কে সংশোধনীপূর্বক বৈঠকে পেশ করা হয় এবং বিলটি চূড়ান্তভাবে সংসদে উত্থাপন করার জন্য সিদ্ধান্ত হয়।

বৈঠকে সুন্দরবনকে নিয়ে পর্যটন মহাপরিকল্পনায় একটি লাইট হাউজসহ বন্যপ্রাণী অবজারভেশন টাওয়ার নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সামগ্রিক আলোচনা করা হয়। পরিবেশ ঠিক রেখে ময়মনসিংহের গারো পাহাড় ও অন্যান্য পর্যটন কেন্দ্রের আধুনিকায়নের বিষয়ে সামগ্রিক মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার সুপারিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার সুপারিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠকে এ সুপারিশ করা হয়। একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময়, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে ৩৯তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ হয় এবং বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্ত/সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাংলাদেশ বিমান (রহিত Bangladesh Biman Order, 1972 পুনর্বহাল এবং সংশোধন) বিল, ২০২৩ সম্পর্কে সংশোধনীপূর্বক বৈঠকে পেশ করা হয় এবং বিলটি চূড়ান্তভাবে সংসদে উত্থাপন করার জন্য সিদ্ধান্ত হয়। বৈঠকে সুন্দরবনকে নিয়ে পর্যটন মহাপরিকল্পনায় একটি লাইট হাউজসহ বন্যপ্রাণী অবজারভেশন টাওয়ার নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সামগ্রিক আলোচনা করা হয়। পরিবেশ ঠিক রেখে ময়মনসিংহের গারো পাহাড় ও অন্যান্য পর্যটন কেন্দ্রের আধুনিকায়নের বিষয়ে সামগ্রিক মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×