হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে গ্রেপ্তার হলো হত্যা মামলার আসামী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৪ জুলাই ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এখন দাগী অপরাধিদের নিরাপদ আস্তানায় পরিণত হয়ে উঠেছে। প্রতিনিয়ত কেউ না কেউ দেশের বিভিন্নস্থানে অপরাধ করে পর্যটক বেশে গা ঢাকা দিচ্ছে কক্সবাজার শহরের কলাতলীর বিভিন্ন হোটেল-মোটেলে।

এরই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রমিকলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার অন্যতম আসামী আকাশ আহমেদ বাবুৃল (৪৩)কে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

শুক্রবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

গ্রেফতার বাবুল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বটটেকি এলাকার সিদ্দীকুর রহমানের ছেলে।

র‍্যাব-১৫ উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন- গেল ২১ জুন গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় একটি গার্মেন্টস কোম্পানীতে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কথা বলতে যান নিহত শহিদুল ইসলাম শহিদ।

সেখান থেকে ফেরার পথে গ্রেফতার আকাশসহ সংঘবদ্ধ ১২/১৩ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপুরি আঘাত করে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান- এ ঘটনায় ৬ জনকে এজাহারভুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। যেখানে দুই নাম্বার আসামী করা হয় বাবুলকে। তারপর থেকে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।

তারই অংশ হিসেবে শুক্রবার ভোররাতে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে আসামী আকাশ আহমেদ বাবুলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে শহিদ হত্যাকান্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাবেরর এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে গ্রেপ্তার হলো হত্যা মামলার আসামী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে গ্রেপ্তার হলো হত্যা মামলার আসামী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এখন দাগী অপরাধিদের নিরাপদ আস্তানায় পরিণত হয়ে উঠেছে। প্রতিনিয়ত কেউ না কেউ দেশের বিভিন্নস্থানে অপরাধ করে পর্যটক বেশে গা ঢাকা দিচ্ছে কক্সবাজার শহরের কলাতলীর বিভিন্ন হোটেল-মোটেলে। এরই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রমিকলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার অন্যতম আসামী আকাশ আহমেদ বাবুৃল (৪৩)কে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। শুক্রবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক। গ্রেফতার বাবুল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বটটেকি এলাকার সিদ্দীকুর রহমানের ছেলে। র‍্যাব-১৫ উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন- গেল ২১ জুন গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় একটি গার্মেন্টস কোম্পানীতে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কথা বলতে যান নিহত শহিদুল ইসলাম শহিদ। সেখান থেকে ফেরার পথে গ্রেফতার আকাশসহ সংঘবদ্ধ ১২/১৩ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপুরি আঘাত করে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান- এ ঘটনায় ৬ জনকে এজাহারভুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। যেখানে দুই নাম্বার আসামী করা হয় বাবুলকে। তারপর থেকে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। তারই অংশ হিসেবে শুক্রবার ভোররাতে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে আসামী আকাশ আহমেদ বাবুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে শহিদ হত্যাকান্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাবেরর এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×