হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করলো পুলিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন

কক্সবাজারে নিশাত আহম্মেদ নামের এক নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উন্নয়ন সংস্থা ইউএনডিপিতে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে শহরের পশ্চিম বাহার ছড়া এলাকার গফুর সওদাগরের ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্বার করা হয়।

এদিকে এ মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তে মূল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নিশাত আহম্মেদের বাড়ী কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার বলে জানা গেছে।

আরও পড়ুন

বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে, এক জাহাজে যাবেন সব টিকেট সংগ্রহকারীরা

স্থানীয় প্রতিবেশীদের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। তারা আরও জানান, নিহত নিশাত আহম্মেদ এইএনডিপিতে চাকরি করেন। বিকেলের দিকেও নিশাত আহম্মেদকে তারা দেখেছেন। রাতে ঝুলন্ত মরদেহ দেখতে পান। লাশ দেখে স্থানীয়রা কক্সবাজার সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

জানাগেছে, গত একমাস আগে গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় একটি বাসা ভাড়া নিয়ে নিশাত সেখানে একা থাকতেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূ্ত্র বলছে, প্রেমিকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল নিশাত আহম্মেদের। এর জের ধরে আত্মহননের পথ বেঁচে নিয়েছেন।

এদিকে বাড়ির মালিক জানান, তার কাছে নিশাতের কোন পরিচয় পত্র বা কোনো ধরনের কাগজ পত্র নেই।

নিশাত আহম্মেদ এর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করলো পুলিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করলো পুলিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারে নিশাত আহম্মেদ নামের এক নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উন্নয়ন সংস্থা ইউএনডিপিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে শহরের পশ্চিম বাহার ছড়া এলাকার গফুর সওদাগরের ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্বার করা হয়। এদিকে এ মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তে মূল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। নিহত নিশাত আহম্মেদের বাড়ী কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার বলে জানা গেছে। স্থানীয় প্রতিবেশীদের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। তারা আরও জানান, নিহত নিশাত আহম্মেদ এইএনডিপিতে চাকরি করেন। বিকেলের দিকেও নিশাত আহম্মেদকে তারা দেখেছেন। রাতে ঝুলন্ত মরদেহ দেখতে পান। লাশ দেখে স্থানীয়রা কক্সবাজার সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। জানাগেছে, গত একমাস আগে গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় একটি বাসা ভাড়া নিয়ে নিশাত সেখানে একা থাকতেন। নাম প্রকাশ না করার শর্তে একটি সূ্ত্র বলছে, প্রেমিকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল নিশাত আহম্মেদের। এর জের ধরে আত্মহননের পথ বেঁচে নিয়েছেন। এদিকে বাড়ির মালিক জানান, তার কাছে নিশাতের কোন পরিচয় পত্র বা কোনো ধরনের কাগজ পত্র নেই। নিশাত আহম্মেদ এর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×