হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২ মার্চ ২০২২, ০৮:১৬ পূর্বাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় নাজমা সোলতানা (৩৮) নামের এক প্রতিবন্ধী নারীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডার পাড়াস্থ ভুক্তভোগীর বাড়িতে এ ঘটনা ঘটে। নাজমা সোলতানা ওই এলাকার বেলাল উদ্দিনের স্ত্রী।

ভুক্তভোগী নাজমা সোলতানা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত ফয়েজ আহমেদের ছেলে জসিম উদ্দিন আমার বসতভিটা জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় সময় এই ব্যক্তি বিষয়টিকে কেন্দ্র করে আমার পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছে। মঙ্গলবার আমার বসতভিটার উপর বেড়া দিতে চেয়েছিল সে। আমি এতে বাধা দেওয়াতে জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী জন্নাতুল ফেরদৌস আমার বাড়িতে ঢুকে লাঠি ও দা এর উল্টো পিট দিয়ে উপর্যুপরি পিটিয়ে জখম করেছে। আমি এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল হামিদ বলেন, নাজমা সোলতানা নামের এক প্রতিবন্ধী নারী মঙ্গলবার সন্ধ্যার দিকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। তাঁর বাম পাশের পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এব্যাপারে জানতে অভিযুক্ত জসিম উদ্দিনের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লিখিত অভিযোগ এখনো আমার হাতে আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে পিটিয়ে জখম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে পিটিয়ে জখম

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: বুধবার, ২ মার্চ ২০২২, ০৮:১৬ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় নাজমা সোলতানা (৩৮) নামের এক প্রতিবন্ধী নারীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডার পাড়াস্থ ভুক্তভোগীর বাড়িতে এ ঘটনা ঘটে। নাজমা সোলতানা ওই এলাকার বেলাল উদ্দিনের স্ত্রী। ভুক্তভোগী নাজমা সোলতানা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত ফয়েজ আহমেদের ছেলে জসিম উদ্দিন আমার বসতভিটা জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় সময় এই ব্যক্তি বিষয়টিকে কেন্দ্র করে আমার পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছে। মঙ্গলবার আমার বসতভিটার উপর বেড়া দিতে চেয়েছিল সে। আমি এতে বাধা দেওয়াতে জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী জন্নাতুল ফেরদৌস আমার বাড়িতে ঢুকে লাঠি ও দা এর উল্টো পিট দিয়ে উপর্যুপরি পিটিয়ে জখম করেছে। আমি এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল হামিদ বলেন, নাজমা সোলতানা নামের এক প্রতিবন্ধী নারী মঙ্গলবার সন্ধ্যার দিকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। তাঁর বাম পাশের পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এব্যাপারে জানতে অভিযুক্ত জসিম উদ্দিনের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লিখিত অভিযোগ এখনো আমার হাতে আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×