হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে চালু হল বিআরটিসির দোতলা ‘পর্যটক বাস’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো চালু হয়েছে বিআরটিসির দোতলা সিটি বাস সার্ভিস। বাসগুলোকে ট্যুরিস্ট বাস নাম দিলেও স্থানীয়রাও যাতায়াত করতে পারবেন এ সিটি বাসে করে। কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে শহরের শহীদ স্মরণী মোড় অর্থাৎ ঘুন গাছতলা পর্যন্ত নিয়মিত চলাচল করবে দোতলা বাসগুলো। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এ বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দোতলা বাসগুলোর প্রতিটি বাসে ৭৫টি করে আসন রয়েছে। রেলস্টেশন থেকে ডলফিন মোড় পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে ১৫ টাকা, সুগন্ধা মোড় ২০, লাবনী মোড় ২৫, হলিডে মোড় ৩০ টাকা ও ঘুন গাছতলা ৩৫ টাকা।

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ছাড়াই চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

প্রথম দিনেই যাত্রীতে ভরা ছিলো বাসগুলো। যাত্রীরা বলছেন, সরকারি এমন সেবার মাধ্যমে অটোচালকদের দৌরাত্ম কমবে।

যাত্রীরা জানান, রেলস্টেশন থেকে ডলফিন মোড়ে যেতে চাইলে অটোওয়ালা ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া চেয়ে বসেন, যা খুবই ব্যয়বহুল। বিআরটিসির এই সার্ভিস খুব ভালো উদ্যোগ। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মোহাম্মদ মাসুদ রানা বলেন, ট্রেনের যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেকারণেই এ সার্ভিসটি চালু করা হয়েছে। যেখানে নামমাত্র মূল্যে পর্যটকরা কক্সবাজার শহরে যাতায়াত করতে পারবেন। এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কেও বিআরটিসির ছাদখোলা বাস সার্ভিস চালু হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, প্রথম দিকে দুটো বাস দিয়ে চালু করা হচ্ছে এই সিটি সার্ভিস। যেহেতু প্রতিদিন সকাল ৭টা ২০ মিনিটে ট্রেন আসে, তার সঙ্গে সঙ্গতি রেখেই কক্সবাজারে সকাল সাড়ে ৭টায় রেলস্টেশন থেকে এই দোতলা বাসগুলো ছাড়বে।

আইএ

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কক্সবাজারে চালু হল বিআরটিসির দোতলা ‘পর্যটক বাস’ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কক্সবাজারে চালু হল বিআরটিসির দোতলা ‘পর্যটক বাস’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে চালু হল বিআরটিসির দোতলা ‘পর্যটক বাস’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো চালু হয়েছে বিআরটিসির দোতলা সিটি বাস সার্ভিস। বাসগুলোকে ট্যুরিস্ট বাস নাম দিলেও স্থানীয়রাও যাতায়াত করতে পারবেন এ সিটি বাসে করে। কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে শহরের শহীদ স্মরণী মোড় অর্থাৎ ঘুন গাছতলা পর্যন্ত নিয়মিত চলাচল করবে দোতলা বাসগুলো। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এ বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দোতলা বাসগুলোর প্রতিটি বাসে ৭৫টি করে আসন রয়েছে। রেলস্টেশন থেকে ডলফিন মোড় পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে ১৫ টাকা, সুগন্ধা মোড় ২০, লাবনী মোড় ২৫, হলিডে মোড় ৩০ টাকা ও ঘুন গাছতলা ৩৫ টাকা। প্রথম দিনেই যাত্রীতে ভরা ছিলো বাসগুলো। যাত্রীরা বলছেন, সরকারি এমন সেবার মাধ্যমে অটোচালকদের দৌরাত্ম কমবে। যাত্রীরা জানান, রেলস্টেশন থেকে ডলফিন মোড়ে যেতে চাইলে অটোওয়ালা ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া চেয়ে বসেন, যা খুবই ব্যয়বহুল। বিআরটিসির এই সার্ভিস খুব ভালো উদ্যোগ। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মোহাম্মদ মাসুদ রানা বলেন, ট্রেনের যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেকারণেই এ সার্ভিসটি চালু করা হয়েছে। যেখানে নামমাত্র মূল্যে পর্যটকরা কক্সবাজার শহরে যাতায়াত করতে পারবেন। এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কেও বিআরটিসির ছাদখোলা বাস সার্ভিস চালু হচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, প্রথম দিকে দুটো বাস দিয়ে চালু করা হচ্ছে এই সিটি সার্ভিস। যেহেতু প্রতিদিন সকাল ৭টা ২০ মিনিটে ট্রেন আসে, তার সঙ্গে সঙ্গতি রেখেই কক্সবাজারে সকাল সাড়ে ৭টায় রেলস্টেশন থেকে এই দোতলা বাসগুলো ছাড়বে। আইএসম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কক্সবাজারে চালু হল বিআরটিসির দোতলা ‘পর্যটক বাস’ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×