কক্সবাজারে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ছবিতে আজিম মওলা সাহেদ
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া এলাকায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে আজিম মওলা সাহেদ নামে এক যুবককে হত্যা করা হয়েছে৷ মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আজিম মওলা সাহেদ রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের রূপনগর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বদু পাড়ার পেঠান সওদাগরের ছেলে দেলোয়ার হোসেন মদ্যপান করে সড়কে একটি লাকড়ির গাড়ি থামিয়ে চালককে বকাবকি করছিলেন। এ সময় সাহেদ ঘটনাস্থলে এসে বকাবকি করতে নিষেধ করলে তাকে উল্টো গালিগালাজসহ ছুরিকাঘাত করেন দেলোয়ার। পরে স্থানীয়রা সাহেদকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
বিষয়টি নিশ্চিত করেছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল আলম।
তিনি জানান, তুচ্ছ ঘটনার জের ধরে হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।




মন্তব্য করুন