হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ০৬:৫৩ অপরাহ্ন

এম.এ আজিজ রাসেল :
কক্সবাজারে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী ২১ জুলাই আনুষ্ঠানিক ভাবে এসব পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন মুজিববর্ষে একজনও মানুষও গৃহহীন থাকবে না। তাঁর এই ঘোষণা বাস্তবায়নে কক্সবাজার জেলার ৮টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৪৭৭২ পরিবারের মাঝে ইতোমধ্যে ১ম এবং ২য় পর্যায়ে ১৪২৫টি গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে বরাদ্দ পাওয়া গেছে ১৪৬৩টি। তারমধ্যে ৮৬৭টি ঘরের দলিল গত ২৬ এপ্রিল হস্তান্তর করা হয়েছে। আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার। জেলায় অবশিষ্ট থাকবে ১৮৮৪টি ভূমিহীন পরিবার। তাঁদেরও খাস জমি এবং প্রয়োজনে জমি ক্রয় করে পুনর্বাসিত করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, ২১ জুলাই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদর উপজেলায় ১১৭, চকরিয়ায় ৪০, পেকুয়ায় ৩১, রামুতে ১৩০, মহেশখালীতে ০৫, উখিয়া ৪৩, টেকনাফ ১৪ ও কুতুবদিয়া ০৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ০৬:৫৩ অপরাহ্ন
Print Image
এম.এ আজিজ রাসেল : কক্সবাজারে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী ২১ জুলাই আনুষ্ঠানিক ভাবে এসব পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন মুজিববর্ষে একজনও মানুষও গৃহহীন থাকবে না। তাঁর এই ঘোষণা বাস্তবায়নে কক্সবাজার জেলার ৮টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৪৭৭২ পরিবারের মাঝে ইতোমধ্যে ১ম এবং ২য় পর্যায়ে ১৪২৫টি গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে বরাদ্দ পাওয়া গেছে ১৪৬৩টি। তারমধ্যে ৮৬৭টি ঘরের দলিল গত ২৬ এপ্রিল হস্তান্তর করা হয়েছে। আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার। জেলায় অবশিষ্ট থাকবে ১৮৮৪টি ভূমিহীন পরিবার। তাঁদেরও খাস জমি এবং প্রয়োজনে জমি ক্রয় করে পুনর্বাসিত করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, ২১ জুলাই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদর উপজেলায় ১১৭, চকরিয়ায় ৪০, পেকুয়ায় ৩১, রামুতে ১৩০, মহেশখালীতে ০৫, উখিয়া ৪৩, টেকনাফ ১৪ ও কুতুবদিয়া ০৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×