কক্সবাজার শহরের কলাতলী কটেজ জোনে ট্যুরিস্ট পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কয়েকটি আবাসিক কটেজ ও হোটেলে এ অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তরুণ-তরুণীসহ ১৩ জনকে আটক করে পুলিশ।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সম্প্রতি কটেজ জোনে ছিনতাই ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধ সংঘটিত হয়েছে। পাশাপাশি পর্যটকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে এলাকাটিকে অপরাধমুক্ত করতে অভিযান শুরু করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
###
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক




মন্তব্য করুন