হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সৈকতে আবারো ২৬০ দোকান উচ্ছেদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২, ০৮:২৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ফের যৌথ উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে উচ্ছেদ করা হয় ২৬০টি ঝুপড়ি দোকান।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতায় হাইকোর্ট বিভাগের আদেশের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজারের নির্দেশনায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট এবং লাবনী পয়েন্টে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গড়ে উঠা ছোট-বড় ২৬০ টি ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান এবং সদর সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এ বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার বলেন, গত ১০ অক্টোবর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সমুদ্র সৈকতের ৪১৭টি দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু মহামান্য আপীলেট ডিভিশন কর্তৃক ২৩৩টি দোকানকে মালামাল সরিয়ে নেয়ার জন্য ৩০ অক্টোবর তারিখ পর্যন্ত সময় দেন। সময় শেষ হওয়ায় আজ সোমবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই ২৩৩টি দোকানসহ মোট ২৬০টি দোকান উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, কক্সবাজারে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হলে প্রথমেই সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি করা প্রয়োজন। তাই সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদের মাধ্যমে সৈকতের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর/সংস্থার সমন্বয়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার সৈকতে আবারো ২৬০ দোকান উচ্ছেদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সৈকতে আবারো ২৬০ দোকান উচ্ছেদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২, ০৮:২৫ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ফের যৌথ উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে উচ্ছেদ করা হয় ২৬০টি ঝুপড়ি দোকান। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতায় হাইকোর্ট বিভাগের আদেশের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজারের নির্দেশনায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট এবং লাবনী পয়েন্টে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গড়ে উঠা ছোট-বড় ২৬০ টি ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান এবং সদর সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান। এ বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার বলেন, গত ১০ অক্টোবর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সমুদ্র সৈকতের ৪১৭টি দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু মহামান্য আপীলেট ডিভিশন কর্তৃক ২৩৩টি দোকানকে মালামাল সরিয়ে নেয়ার জন্য ৩০ অক্টোবর তারিখ পর্যন্ত সময় দেন। সময় শেষ হওয়ায় আজ সোমবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই ২৩৩টি দোকানসহ মোট ২৬০টি দোকান উচ্ছেদ করা হয়। তিনি আরও বলেন, কক্সবাজারে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হলে প্রথমেই সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি করা প্রয়োজন। তাই সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদের মাধ্যমে সৈকতের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর/সংস্থার সমন্বয়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×