হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কড়া ডায়েটের চরম ফল, ৩ বার অজ্ঞান হয়ে হাসপাতালে পূজারিণী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ২৩ সেপ্টেম্বর – কড়া ডায়েট যে এমন বিপদ ডেকে আনবে, তা আগে থেকে আন্দাজও করতে পারেননি কলকাতার অভিনেত্রী পূজারিণী ঘোষ। ফলাফলও হয়েছে ভয়াবহ! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণে আচমকাই অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এর ফলে তিন বার জ্ঞান হারান তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিনেত্রীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

মডেলিং জগত থেকে অভিনয়ে আসা। গত বছরই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘কৈফিয়ৎ’ নামে একটি ছবি। এছাড়াও, অভিরূপ ঘোষ পরিচালিত ‘ওঝা’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

এছাড়াও পূজার ঝুলিতে রয়েছে অন্য রূপকথা এবং আশমানি ভোর নামে দুটি ছবি।

টলিপাড়ায় বেশ কয়েক বছর রয়েছেন পূজারিণী। ‘জে এল ফিফটি’-র মতো হিন্দি ওয়েব সিরিজে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন।

এক সাক্ষাৎকারে পূজারিণী জানান, ‘শুধুমাত্র খবরে থাকার জন্য কাজ করতে আমি রাজি নই। কাজের ক্ষুধা অবশ্যই আছে। কিন্তু যে কাজ আমাকে তৃপ্তি দেবে না, সে রকম চরিত্রে অভিনয় করতে রাজি নই।’

কাজের সংখ্যা কমলে টলিপাড়ায় অনেকেই নাকি নিরাপত্তাহীনতায় ভোগেন। পূজারিণী কিন্তু সে পথের যাত্রী নন।

আইএ/ ২৩ সেপ্টেম্বর ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কড়া ডায়েটের চরম ফল, ৩ বার অজ্ঞান হয়ে হাসপাতালে পূজারিণী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কড়া ডায়েটের চরম ফল, ৩ বার অজ্ঞান হয়ে হাসপাতালে পূজারিণী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৩ সেপ্টেম্বর – কড়া ডায়েট যে এমন বিপদ ডেকে আনবে, তা আগে থেকে আন্দাজও করতে পারেননি কলকাতার অভিনেত্রী পূজারিণী ঘোষ। ফলাফলও হয়েছে ভয়াবহ! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণে আচমকাই অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এর ফলে তিন বার জ্ঞান হারান তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অভিনেত্রীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ।মডেলিং জগত থেকে অভিনয়ে আসা। গত বছরই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘কৈফিয়ৎ’ নামে একটি ছবি। এছাড়াও, অভিরূপ ঘোষ পরিচালিত ‘ওঝা’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।এছাড়াও পূজার ঝুলিতে রয়েছে অন্য রূপকথা এবং আশমানি ভোর নামে দুটি ছবি।টলিপাড়ায় বেশ কয়েক বছর রয়েছেন পূজারিণী। ‘জে এল ফিফটি’-র মতো হিন্দি ওয়েব সিরিজে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন।এক সাক্ষাৎকারে পূজারিণী জানান, ‘শুধুমাত্র খবরে থাকার জন্য কাজ করতে আমি রাজি নই। কাজের ক্ষুধা অবশ্যই আছে। কিন্তু যে কাজ আমাকে তৃপ্তি দেবে না, সে রকম চরিত্রে অভিনয় করতে রাজি নই।’কাজের সংখ্যা কমলে টলিপাড়ায় অনেকেই নাকি নিরাপত্তাহীনতায় ভোগেন। পূজারিণী কিন্তু সে পথের যাত্রী নন।আইএ/ ২৩ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×