হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কণ্ঠশিল্পী কনকচাঁপাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন


সিরাজগঞ্জ, ০৬ মার্চ – সিরাজগঞ্জের কাজীপুরে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী রুমানা মোর্শেদ কনকচাঁপাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন একই দলের নেতাকর্মীরা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানান সমালোচনা সৃষ্টি হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার আলমপুর চৌরাস্তায় জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি কর্তৃক কাজীপুর সংসদীয় আসনের এক জরুরি আলোচনা সভার মঞ্চে বক্তব্য প্রদানকালে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

সভায় উপস্থিত থাকা একাধিক বিএনপি নেতা জানান, কনকচাঁপা বক্তব্য দেওয়ার সময় উপজেলা বিএনপির সদ্য সাবেক কমিটিকে পকেট কমিটি বলে আখ্যায়িত করেন। এতে সভার মঞ্চের সামনে থাকা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দেন। পরে অবস্থা বেগতিক দেখে কনকচাঁপা উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার (রানা) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্মেলন প্রস্তুত কমিটির পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ ওই আসনে একটি জরুরি সভা ছিল। ওই সভায় কনকচাঁপাও একজন সদস্য। সভায় কনকচাঁপার একটি বক্তব্যকে কেন্দ্র করে কিছুটা উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

এ প্রসঙ্গে কথা বলতে রুমানা মোর্শেদ কনকচাঁপাকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কণ্ঠশিল্পী কনকচাঁপাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কণ্ঠশিল্পী কনকচাঁপাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিরাজগঞ্জ, ০৬ মার্চ – সিরাজগঞ্জের কাজীপুরে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী রুমানা মোর্শেদ কনকচাঁপাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন একই দলের নেতাকর্মীরা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানান সমালোচনা সৃষ্টি হয়েছে।বুধবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার আলমপুর চৌরাস্তায় জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি কর্তৃক কাজীপুর সংসদীয় আসনের এক জরুরি আলোচনা সভার মঞ্চে বক্তব্য প্রদানকালে এই ঘটনা ঘটে।সভায় উপস্থিত থাকা একাধিক বিএনপি নেতা জানান, কনকচাঁপা বক্তব্য দেওয়ার সময় উপজেলা বিএনপির সদ্য সাবেক কমিটিকে পকেট কমিটি বলে আখ্যায়িত করেন। এতে সভার মঞ্চের সামনে থাকা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দেন। পরে অবস্থা বেগতিক দেখে কনকচাঁপা উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার (রানা) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্মেলন প্রস্তুত কমিটির পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ ওই আসনে একটি জরুরি সভা ছিল। ওই সভায় কনকচাঁপাও একজন সদস্য। সভায় কনকচাঁপার একটি বক্তব্যকে কেন্দ্র করে কিছুটা উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।এ প্রসঙ্গে কথা বলতে রুমানা মোর্শেদ কনকচাঁপাকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×