হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কন্যা সন্তানের বাবা হলেন বরুণ ধাওয়ান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৫ জুন ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০৪ জুন – বাবা হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সোমবার (৩ জুন) সন্ধ্যায় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। কন্যা ও মা দুজনেই সুস্থ রয়েছেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

গতকাল হাসপাতালে গিয়েছিলেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান। রাতে বরুণের সঙ্গে হাসপাতাল থেকে বের হন ডেভিড ধাওয়ান। এসময় তাদের ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। তখন ডেভিড ধাওয়ান জানান, তাদের নাতনি হয়েছে।

এদিকে, বরুণ ধাওয়ান ইনস্টাগ্রাম পোস্টে বাবা হওয়ার খবর জানিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, ‘আমাদের কন্যা সন্তান হয়েছে। কন্যা ও তার মায়ের জন্য প্রার্থনা করবেন।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

একই স্কুলে লেখাপড়া করেছেন বরুণ-নাতাশা। পরবর্তী সময়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর তা প্রেমের সম্পর্ক গড়ায়। সর্বশেষ ২০২১ সালের ২৪ জানুয়ারি তাদের সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দেন এই জুটি।

বরুণ ধাওয়ানের পরবর্তী সিনেমা ‘বেবি জন’। এটি পরিচালনা করছেন কালিস। এতে তার বিপরীতে অভিনয় করছেন কীর্তি সুরেশ।

আইএ/ ০৪ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কন্যা সন্তানের বাবা হলেন বরুণ ধাওয়ান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কন্যা সন্তানের বাবা হলেন বরুণ ধাওয়ান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৫ জুন ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৪ জুন – বাবা হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সোমবার (৩ জুন) সন্ধ্যায় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। কন্যা ও মা দুজনেই সুস্থ রয়েছেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।গতকাল হাসপাতালে গিয়েছিলেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান। রাতে বরুণের সঙ্গে হাসপাতাল থেকে বের হন ডেভিড ধাওয়ান। এসময় তাদের ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। তখন ডেভিড ধাওয়ান জানান, তাদের নাতনি হয়েছে।এদিকে, বরুণ ধাওয়ান ইনস্টাগ্রাম পোস্টে বাবা হওয়ার খবর জানিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, ‘আমাদের কন্যা সন্তান হয়েছে। কন্যা ও তার মায়ের জন্য প্রার্থনা করবেন।’একই স্কুলে লেখাপড়া করেছেন বরুণ-নাতাশা। পরবর্তী সময়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর তা প্রেমের সম্পর্ক গড়ায়। সর্বশেষ ২০২১ সালের ২৪ জানুয়ারি তাদের সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দেন এই জুটি।বরুণ ধাওয়ানের পরবর্তী সিনেমা ‘বেবি জন’। এটি পরিচালনা করছেন কালিস। এতে তার বিপরীতে অভিনয় করছেন কীর্তি সুরেশ।আইএ/ ০৪ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×