হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুলিশকে বিশেষ খাবারের বাক্স পাঠিয়েছেন শাহরুখ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ নভেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন


মুম্বাই, ০৪ নভেম্বর – শনিবার ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। তার এ জন্মদিনে নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে নিজের স্টাইলে ধন্যবাদ জানিয়েছেন কিং খান। মান্নাতের নিরাপত্তায় থাকা সব মুম্বাই পুলিশকর্মীদের খাবারের বাক্স পাঠিয়েছেন এ অভিনেতা। আর সেই বাক্সেই লিখে দিয়েছিলেন থ্যাংক ইউ নোট।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। শাহরুখের জন্মদিন মানেই মান্নাতের বাইরে ভক্ত-অনুরাগীদের দেখা যায়। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ শাহরুখ’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

এবার মাঝরাতে মান্নাতের ছাদ থেকে ভক্তদের দর্শন দেননি বলিউড বাদশাহ। মন্নতজুড়ে তখন কড়া নিরাপত্তা। শনিবার একবারের জন্য শাহরুখকে দেখতে পাননি তার ভক্ত-অনুরাগীরা। এমনকি মুম্বাই পুলিশের তৎপরতায় মন্নতের আশপাশে ঘেঁষতে পারেননি একজনও।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

অথচ এদিকে বাদশার ৫৯তম জন্মদিনে বান্দ্রার রাস্তায় জনতার ঢল নামে। শুক্রবার মাঝরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখের ভক্ত-অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দর্শন দেন তিনি। কিন্তু এবারের জন্মদিনে সেই প্রথা ভাঙলেন কিং খান।

এবার মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সে রকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মন্নতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রঙ মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা। তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা চাঙ্গায়নী সুধা পেলেন।

আইএ/ ০৪ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পুলিশকে বিশেষ খাবারের বাক্স পাঠিয়েছেন শাহরুখ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুলিশকে বিশেষ খাবারের বাক্স পাঠিয়েছেন শাহরুখ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৪ নভেম্বর – শনিবার ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। তার এ জন্মদিনে নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে নিজের স্টাইলে ধন্যবাদ জানিয়েছেন কিং খান। মান্নাতের নিরাপত্তায় থাকা সব মুম্বাই পুলিশকর্মীদের খাবারের বাক্স পাঠিয়েছেন এ অভিনেতা। আর সেই বাক্সেই লিখে দিয়েছিলেন থ্যাংক ইউ নোট।সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। শাহরুখের জন্মদিন মানেই মান্নাতের বাইরে ভক্ত-অনুরাগীদের দেখা যায়। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ শাহরুখ’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।এবার মাঝরাতে মান্নাতের ছাদ থেকে ভক্তদের দর্শন দেননি বলিউড বাদশাহ। মন্নতজুড়ে তখন কড়া নিরাপত্তা। শনিবার একবারের জন্য শাহরুখকে দেখতে পাননি তার ভক্ত-অনুরাগীরা। এমনকি মুম্বাই পুলিশের তৎপরতায় মন্নতের আশপাশে ঘেঁষতে পারেননি একজনও।অথচ এদিকে বাদশার ৫৯তম জন্মদিনে বান্দ্রার রাস্তায় জনতার ঢল নামে। শুক্রবার মাঝরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখের ভক্ত-অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দর্শন দেন তিনি। কিন্তু এবারের জন্মদিনে সেই প্রথা ভাঙলেন কিং খান।এবার মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সে রকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মন্নতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রঙ মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা। তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা চাঙ্গায়নী সুধা পেলেন।আইএ/ ০৪ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×