হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

করোনায় আক্রান্ত জিল বাইডেন, প্রেসিডেন্টের নেগেটিভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০৫ সেপ্টেম্বর – মার্কিন ফার্স্ট লেডি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। অন্যদিকে করোনা শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন জো বাইডেন।

হোয়াইট হাউসের বরাত দিয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং তিনি এই ভাইরাসের হালকা লক্ষণ অনুভব করছেন বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষা করা হলেও তাতে নেগেটিভ হয়েছেন তিনি।

৭২ বছর বয়সী জিল বাইডেন সর্বশেষ গত বছরের আগস্টেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর ৮০ বছর বয়সী মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশেষ গত বছরের জুলাই মাসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

স্থানীয় সময় সোমবার জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে বলেছেন, ‘আজ সন্ধ্যায় ফার্স্ট লেডি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তিনি এখন ডেলাওয়্যারের রেহোবোথ বিচে তাদের বাড়িতে থাকবেন।’

এছাড়া স্ত্রীর করোনা পজিটিভ হওয়ার পর সোমবার সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে জো বাইডেন একাই ফিরে আসেন।

হোয়াইট হাউস বলেছে, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফার্স্ট লেডির ফল পজিটিভ আসার পর প্রেসিডেন্ট বাইডেনকে আজ সন্ধ্যায় কোভিড পরীক্ষা করানো হয়। প্রেসিডেন্ট সেই পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনকে এই সপ্তাহে নিয়মিত পরীক্ষা করা হবে এবং কোনও ধরনের লক্ষণ দেখা যাচ্ছে কিনা, তা বুঝতে পর্যবেক্ষণে থাকবেন।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

করোনায় আক্রান্ত জিল বাইডেন, প্রেসিডেন্টের নেগেটিভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

করোনায় আক্রান্ত জিল বাইডেন, প্রেসিডেন্টের নেগেটিভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৫ সেপ্টেম্বর – মার্কিন ফার্স্ট লেডি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। অন্যদিকে করোনা শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন জো বাইডেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং তিনি এই ভাইরাসের হালকা লক্ষণ অনুভব করছেন বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষা করা হলেও তাতে নেগেটিভ হয়েছেন তিনি। ৭২ বছর বয়সী জিল বাইডেন সর্বশেষ গত বছরের আগস্টেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর ৮০ বছর বয়সী মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশেষ গত বছরের জুলাই মাসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। স্থানীয় সময় সোমবার জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে বলেছেন, ‘আজ সন্ধ্যায় ফার্স্ট লেডি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তিনি এখন ডেলাওয়্যারের রেহোবোথ বিচে তাদের বাড়িতে থাকবেন।’ এছাড়া স্ত্রীর করোনা পজিটিভ হওয়ার পর সোমবার সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে জো বাইডেন একাই ফিরে আসেন। হোয়াইট হাউস বলেছে, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফার্স্ট লেডির ফল পজিটিভ আসার পর প্রেসিডেন্ট বাইডেনকে আজ সন্ধ্যায় কোভিড পরীক্ষা করানো হয়। প্রেসিডেন্ট সেই পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনকে এই সপ্তাহে নিয়মিত পরীক্ষা করা হবে এবং কোনও ধরনের লক্ষণ দেখা যাচ্ছে কিনা, তা বুঝতে পর্যবেক্ষণে থাকবেন।’ সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×