হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে পড়ল স্কুল বাস, নিহত অন্তত ১৭ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন


বোগোতা, ১৫ ডিসেম্বর – কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নরের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কলম্বিয়ার একটি পাহাড়ি গ্রামীণ সড়কে চলন্ত অবস্থায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে।

আরও পড়ুন

অমিত শাহকে নিয়ে মন্তব্যের মামলায় আট বছর পর খালাস পেলেন রাহুল গান্ধী

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এল চিসপেরো এলাকার রেমেডিওস ও জারাগোজাকে সংযুক্তকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।

অ্যান্টিওকুইয়া প্রদেশের গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেদেলিনের উদ্দেশে যাচ্ছিল। অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা শেষে উদ্‌যাপনের অংশ হিসেবে শিক্ষা সফরে সমুদ্রসৈকতে ভ্রমণে গিয়েছিল।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরাই এই শিক্ষা সফরের আয়োজন করেছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে পড়ল স্কুল বাস, নিহত অন্তত ১৭ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে পড়ল স্কুল বাস, নিহত অন্তত ১৭ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বোগোতা, ১৫ ডিসেম্বর – কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নরের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, উত্তর কলম্বিয়ার একটি পাহাড়ি গ্রামীণ সড়কে চলন্ত অবস্থায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এল চিসপেরো এলাকার রেমেডিওস ও জারাগোজাকে সংযুক্তকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।অ্যান্টিওকুইয়া প্রদেশের গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেদেলিনের উদ্দেশে যাচ্ছিল। অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা শেষে উদ্‌যাপনের অংশ হিসেবে শিক্ষা সফরে সমুদ্রসৈকতে ভ্রমণে গিয়েছিল।স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরাই এই শিক্ষা সফরের আয়োজন করেছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×