হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২১ ডিসেম্বর – এবার আর কাউকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না, কষ্ট করে খেলে গোল দিতে হবে বলে মন্তব্য করেছেন আলোচিত সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

নিজেকে ভোটের মাঠে বড় খেলোয়াড় দাবি করে হিরো আলম বলেন, ‘এবার আর কাউকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না, কষ্ট করে খেলে গোল দিতে হবে। আর এজন্য নির্বাচনের মাঠে রয়েছি।’

তিনি বলেন, আগামীকাল থেকে প্রচারণা শুরু করবো। তাই এসপি স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। স্যারকে জানিয়েছি কাহালু নন্দীগ্রামে প্রচারণাকালে যেকোন ধরনের সমস্যা হলে যেন দ্রুত পুলিশের সহযোগিতা পাওয়া যায়। যেহেতু ইসি বার বার বলেছে সারাদেশে সুষ্ঠু নির্বাচন হবে তাই পুলিশ ও সাংবাদিকেরা বড় ভূমিকা রাখবে বলে আশা করি।

তিনি আরও বলেন, নির্বাচনে অনেক খরচ হচ্ছে, কিভাবে খরচ যোগাবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন করতে সে রকম খরচ লাগে না। যারা দুর্বল প্রার্থী তারাই নির্বাচনে টাকা খরচ করে নিজেদের সামনে নিয়ে আসে। আর আমার নির্বাচনের খরচ জনগণ দিবে, যারা আমাকে ভালোবাসে। যারা আমাকে ভালোবাসে তারাই আমাকে খরচ দিয়ে থাকে। আর জনগণ আমাকে ভালবেসেই ভোট দিতে আসবে।

খেলা হবে খেলা হবে এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, হিরো আলম ভোটের মাঠে বড় খেলোয়াড়। তার সাথে খেলতে হবে। ভোটের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ তিনি। তাই কাউকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না বলেও জানান তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন হিরো আলম। এবারও হিরো আলম বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে ডাব প্রতীকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থীতা করছেন।

আইএ/ ২১ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ ডিসেম্বর – এবার আর কাউকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না, কষ্ট করে খেলে গোল দিতে হবে বলে মন্তব্য করেছেন আলোচিত সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন। নিজেকে ভোটের মাঠে বড় খেলোয়াড় দাবি করে হিরো আলম বলেন, ‘এবার আর কাউকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না, কষ্ট করে খেলে গোল দিতে হবে। আর এজন্য নির্বাচনের মাঠে রয়েছি।’ তিনি বলেন, আগামীকাল থেকে প্রচারণা শুরু করবো। তাই এসপি স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। স্যারকে জানিয়েছি কাহালু নন্দীগ্রামে প্রচারণাকালে যেকোন ধরনের সমস্যা হলে যেন দ্রুত পুলিশের সহযোগিতা পাওয়া যায়। যেহেতু ইসি বার বার বলেছে সারাদেশে সুষ্ঠু নির্বাচন হবে তাই পুলিশ ও সাংবাদিকেরা বড় ভূমিকা রাখবে বলে আশা করি। তিনি আরও বলেন, নির্বাচনে অনেক খরচ হচ্ছে, কিভাবে খরচ যোগাবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন করতে সে রকম খরচ লাগে না। যারা দুর্বল প্রার্থী তারাই নির্বাচনে টাকা খরচ করে নিজেদের সামনে নিয়ে আসে। আর আমার নির্বাচনের খরচ জনগণ দিবে, যারা আমাকে ভালোবাসে। যারা আমাকে ভালোবাসে তারাই আমাকে খরচ দিয়ে থাকে। আর জনগণ আমাকে ভালবেসেই ভোট দিতে আসবে। খেলা হবে খেলা হবে এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, হিরো আলম ভোটের মাঠে বড় খেলোয়াড়। তার সাথে খেলতে হবে। ভোটের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ তিনি। তাই কাউকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না বলেও জানান তিনি। এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন হিরো আলম। এবারও হিরো আলম বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে ডাব প্রতীকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থীতা করছেন। আইএ/ ২১ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×