শিরোনাম ::
বগুড়ায় ৫শ টাকার জন্য যুবক খুন মরদেহ নিয়ে এসপি-ডিসি অফিস ঘেরাও, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ৭৩ জেলের মুক্তির একদিন পরই ফের ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কুড়িগ্রামে ভেঙে ফেলা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, পরে ছিঁড়ে ফেললেন সমন্বয়ক ২০২৫ সালে কোস্ট গার্ডের সাফল্য ১৭ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ ও মাদক জব্দ শ্বশুরের প্রয়াণে কিয়ারা আদভানির আবেগঘন বার্তা শপথের পরদিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডা. তাহের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও ক্ষমতার ভারসাম্য: সংবিধান কী বলছে? সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু সিএনজি-মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারের চেষ্টা, টেকনাফে ৮ কোটি ১০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকছে না
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

কানাডায় পবিত্র রমজান শুরু বুধবার, মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬


অটোয়া, ১৮ ফেব্রুয়ারি – উত্তর আমেরিকার দেশ কানাডায় স্থানীয় সময় বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। দীর্ঘ এগারো মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে তারাবি নামাজের মধ্য দিয়ে রমজানকে স্বাগত জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।

সেই হিসাব অনুযায়ী মঙ্গলবার পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে রোজা পালন শুরু হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে বহু সংস্কৃতির দেশ কানাডার বিভিন্ন গ্রোসারি শপে মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরাও প্রস্তুতিমূলক কেনাকাটায় ভিড় করছেন। কানাডার বিভিন্ন প্রদেশসহ ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদ ও বাংলাদেশ কমিউনিটির মসজিদগুলোতে তারাবি নামাজ অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদের সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ তারাবি নামাজ শেষে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং সবাইকে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে মাসটি পালনের আহ্বান জানান।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: