হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসা চেয়ে ১৪ কিংবদন্তি অধিনায়কের খোলা চিঠি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন


ইসলামাবাদ, ১৭ ফেব্রুয়ারি – পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী দশা এবং শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব ক্রিকেটের ১৪ জন কিংবদন্তি অধিনায়ক। সুনীল গাভাস্কার, কপিল দেব, অ্যালান বোর্ডার এবং স্টিভ ওয়াহর মতো তারকারা এক যৌথ বিবৃতিতে ইমরান খানের প্রতি মানবিক ও সম্মানজনক আচরণের জন্য পাকিস্তান সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এই বিবৃতিতে কিংবদন্তিরা জানিয়েছেন যে গত আড়াই বছর ধরে ইমরান খানের বন্দিদশা এবং বিশেষ করে তার দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরে তারা অত্যন্ত বিচলিত। তারা পাকিস্তান সরকারের কাছে তিনটি প্রধান দাবি পেশ করেছেন। প্রথমত ইমরান খানের পছন্দমতো বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জরুরি ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা। দ্বিতীয়ত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবিক ও মর্যাদাপূর্ণ পরিবেশে রাখা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া।

আরও পড়ুন

বিষাক্ত ইনজেকশনের পর অলৌকিক বেঁচে ফেরা: মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেস্টার পর মুখ খুললেন ক্রিস্টিয়া পাইক

তৃতীয়ত কোনো প্রকার বাধা ছাড়াই স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা। ইমরান খানের সমর্থনে এগিয়ে আসা এই ১৪ জন অধিনায়কের তালিকায় ভারতের সুনীল গাভাস্কার ও কপিল দেব ছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, স্টিভ ওয়াহ, কিম হিউজ ও বেলিন্ডা ক্লার্ক। ইংল্যান্ডের পক্ষে স্বাক্ষর করেছেন মাইকেল আথারটন, মাইকেল ব্রেয়ারলি, ডেভিড গাওয়ার ও নাসের হুসেইন। এছাড়াও রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ক্লাইভ লয়েড এবং নিউজিল্যান্ডের জন রাইট।

বিবৃতিতে অধিনায়করা উল্লেখ করেন যে মাঠের লড়াই স্টাম্প উপড়ানোর সঙ্গেই শেষ হয়ে যায় কিন্তু পারস্পরিক শ্রদ্ধা আজীবন থেকে যায়। ইমরান খান কেবল একজন কিংবদন্তি ক্রিকেটারই নন বরং তিনি একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। উল্লেখ্য ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে তার পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তিনি আংশিক দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেটের এই মহাতারকাদের অবস্থান পাকিস্তান সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিল।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসা চেয়ে ১৪ কিংবদন্তি অধিনায়কের খোলা চিঠি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসা চেয়ে ১৪ কিংবদন্তি অধিনায়কের খোলা চিঠি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৭ ফেব্রুয়ারি – পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী দশা এবং শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব ক্রিকেটের ১৪ জন কিংবদন্তি অধিনায়ক। সুনীল গাভাস্কার, কপিল দেব, অ্যালান বোর্ডার এবং স্টিভ ওয়াহর মতো তারকারা এক যৌথ বিবৃতিতে ইমরান খানের প্রতি মানবিক ও সম্মানজনক আচরণের জন্য পাকিস্তান সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এই বিবৃতিতে কিংবদন্তিরা জানিয়েছেন যে গত আড়াই বছর ধরে ইমরান খানের বন্দিদশা এবং বিশেষ করে তার দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরে তারা অত্যন্ত বিচলিত। তারা পাকিস্তান সরকারের কাছে তিনটি প্রধান দাবি পেশ করেছেন। প্রথমত ইমরান খানের পছন্দমতো বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জরুরি ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা। দ্বিতীয়ত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবিক ও মর্যাদাপূর্ণ পরিবেশে রাখা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া।তৃতীয়ত কোনো প্রকার বাধা ছাড়াই স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা। ইমরান খানের সমর্থনে এগিয়ে আসা এই ১৪ জন অধিনায়কের তালিকায় ভারতের সুনীল গাভাস্কার ও কপিল দেব ছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, স্টিভ ওয়াহ, কিম হিউজ ও বেলিন্ডা ক্লার্ক। ইংল্যান্ডের পক্ষে স্বাক্ষর করেছেন মাইকেল আথারটন, মাইকেল ব্রেয়ারলি, ডেভিড গাওয়ার ও নাসের হুসেইন। এছাড়াও রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ক্লাইভ লয়েড এবং নিউজিল্যান্ডের জন রাইট।বিবৃতিতে অধিনায়করা উল্লেখ করেন যে মাঠের লড়াই স্টাম্প উপড়ানোর সঙ্গেই শেষ হয়ে যায় কিন্তু পারস্পরিক শ্রদ্ধা আজীবন থেকে যায়। ইমরান খান কেবল একজন কিংবদন্তি ক্রিকেটারই নন বরং তিনি একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। উল্লেখ্য ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে তার পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তিনি আংশিক দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেটের এই মহাতারকাদের অবস্থান পাকিস্তান সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিল।এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×