হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কানাডিয়ানদের জন্য পুনরায় ই-ভিসা চালু করলো ভারত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৩ নভেম্বর – কানাডার নাগরিকদের আবারও ই-ভিসা দেওয়া শুরু করেছে ভারত। কানাডায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) দেওয়ার কাজ শুরু হয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কানাডায় ভিসা পাওয়ার যোগ্য সব নাগরিককেই ই-ভিসা দেওয়া হবে।

গতমাসে কানাডার নাগরিকরা ভারতে ব্যবসায়িক, চিকিৎসা সংক্রান্ত কাজে বা কোনও কনফারেন্সে এলে তাদের ভিসা দেওয়ার কাজ শুরু হয়। এবার সকলের জন্য ই-ভিসা দেওয়ার কথা জানানো হলো।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

কেন ভিসা দেওয়া বন্ধ হয়েছিল?
গত সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, কানাডার নাগরিক ও খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যা করার পেছনে ভারতের হাত ছিল। কানাডার কাছে এই বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য আছে।

এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছায়। ভারতও ই-ভিসা দেওয়া বন্ধ করে দেয়।

কূটনীতিক সরিয়ে নেওয়া
ভারত জানিয়ে দেয়, নয়াদিল্লির দূতাবাস থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে কানাডাকে। ভারতের দাবি ছিল, দুই দেশের দূতাবাস কর্মী সংখ্যার মধ্যে বিস্তর ফারাক আছে। কানাডার দূতাবাসে কর্মীসংখ্যা অনেক বেশি। তাই তাদের ৪১ জন কূটনীতিককে দেশে ফেরাতে হবে। পরে কানাডা তাদের ফিরিয়ে নেয়।

দিল্লি বারবার খালিস্তানপন্থি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদীরা কানাডায় যেভাবে কাজ করছে, তা রীতিমতো চিন্তার বিষয়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কানাডিয়ানদের জন্য পুনরায় ই-ভিসা চালু করলো ভারত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কানাডিয়ানদের জন্য পুনরায় ই-ভিসা চালু করলো ভারত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৩ নভেম্বর – কানাডার নাগরিকদের আবারও ই-ভিসা দেওয়া শুরু করেছে ভারত। কানাডায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) দেওয়ার কাজ শুরু হয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কানাডায় ভিসা পাওয়ার যোগ্য সব নাগরিককেই ই-ভিসা দেওয়া হবে। গতমাসে কানাডার নাগরিকরা ভারতে ব্যবসায়িক, চিকিৎসা সংক্রান্ত কাজে বা কোনও কনফারেন্সে এলে তাদের ভিসা দেওয়ার কাজ শুরু হয়। এবার সকলের জন্য ই-ভিসা দেওয়ার কথা জানানো হলো। কেন ভিসা দেওয়া বন্ধ হয়েছিল?গত সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, কানাডার নাগরিক ও খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যা করার পেছনে ভারতের হাত ছিল। কানাডার কাছে এই বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য আছে। এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছায়। ভারতও ই-ভিসা দেওয়া বন্ধ করে দেয়। কূটনীতিক সরিয়ে নেওয়াভারত জানিয়ে দেয়, নয়াদিল্লির দূতাবাস থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে কানাডাকে। ভারতের দাবি ছিল, দুই দেশের দূতাবাস কর্মী সংখ্যার মধ্যে বিস্তর ফারাক আছে। কানাডার দূতাবাসে কর্মীসংখ্যা অনেক বেশি। তাই তাদের ৪১ জন কূটনীতিককে দেশে ফেরাতে হবে। পরে কানাডা তাদের ফিরিয়ে নেয়। দিল্লি বারবার খালিস্তানপন্থি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদীরা কানাডায় যেভাবে কাজ করছে, তা রীতিমতো চিন্তার বিষয়। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৩ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×