ঢাকা, ১৯ আগস্ট – কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সোমবার (১৮ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের
পুলিশ সদর দপ্তর জানায়, কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। দ্রুততম সময়ে সেবাটি পুনরায় চালু হবে।
বর্তমানে সারাদেশের সব থানায় ভুক্তভোগীরা অনলাইনে জিডি করতে পারেন। অনলাইন জিডি বন্ধ থাকায় সাময়িক অসুবিধায় পড়েছেন নাগরিকরা।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৯ আগস্ট ২০২৫




মন্তব্য করুন