হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কালি নয়, রক্ত ও প্রাণের বিনিময়ে লেখা হয়েছে জুলাই জাতীয় সনদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন


ঢাকা, ১৭ জানুয়ারি – গণভোট নিয়ে সরকারের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ কালি দিয়ে নয়—রক্ত ও প্রাণের বিনিময়ে লেখা হয়েছে। তিনি বলেন, সনদে যে ভবিষ্যৎ পথরেখা দেখানো হয়েছে, সে বিষয়ে জনগণের মতামত জানতে গণভোটের আয়োজন করা হচ্ছে।

শনিবার দুপুরে ঢাকার ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট নিয়ে ঢাকার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ পেলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করা আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ আপনাদের কাছে কালো অক্ষরের ছাপায় পৌঁছেছে, কিন্তু বাস্তবে এটি লেখা হয়েছে রক্তবিন্দু ও প্রাণের বিনিময়ে। প্রতিবার এই সনদ খুললে আমি মায়ের আর্তনাদ, ভাইয়ের দীর্ঘশ্বাস শুনতে পাই।”

তিনি বলেন, “এই সনদ তৈরি হয়েছে গত ১৬ বছরের বেশি সময় ধরে গুম হওয়া মানুষের পরিবারগুলোর হাহাকার থেকে, সন্তান হারানো মায়েদের প্রতিদিনের অশ্রু থেকে। তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজপথে কাজ করা মানুষ, ছোট ব্যবসায়ী—সমাজের নানা স্তরের মানুষ যে প্রাণ দিয়েছেন, সেই প্রাণের বিনিময়েই এই সনদ।”

আলী রীয়াজ বলেন, রক্তে লেখা এই সনদ যে পথরেখা দেখাচ্ছে, জনগণ তার সঙ্গে আছে কি না—সেই প্রশ্নের উত্তর দিতেই গণভোট। “এটাই ‘হ্যাঁ’ আর ‘না’-এর বিষয়—আমি আছি, না আমি নেই।”

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কালি নয়, রক্ত ও প্রাণের বিনিময়ে লেখা হয়েছে জুলাই জাতীয় সনদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কালি নয়, রক্ত ও প্রাণের বিনিময়ে লেখা হয়েছে জুলাই জাতীয় সনদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ জানুয়ারি – গণভোট নিয়ে সরকারের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ কালি দিয়ে নয়—রক্ত ও প্রাণের বিনিময়ে লেখা হয়েছে। তিনি বলেন, সনদে যে ভবিষ্যৎ পথরেখা দেখানো হয়েছে, সে বিষয়ে জনগণের মতামত জানতে গণভোটের আয়োজন করা হচ্ছে।শনিবার দুপুরে ঢাকার ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট নিয়ে ঢাকার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করা আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ আপনাদের কাছে কালো অক্ষরের ছাপায় পৌঁছেছে, কিন্তু বাস্তবে এটি লেখা হয়েছে রক্তবিন্দু ও প্রাণের বিনিময়ে। প্রতিবার এই সনদ খুললে আমি মায়ের আর্তনাদ, ভাইয়ের দীর্ঘশ্বাস শুনতে পাই।”তিনি বলেন, “এই সনদ তৈরি হয়েছে গত ১৬ বছরের বেশি সময় ধরে গুম হওয়া মানুষের পরিবারগুলোর হাহাকার থেকে, সন্তান হারানো মায়েদের প্রতিদিনের অশ্রু থেকে। তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজপথে কাজ করা মানুষ, ছোট ব্যবসায়ী—সমাজের নানা স্তরের মানুষ যে প্রাণ দিয়েছেন, সেই প্রাণের বিনিময়েই এই সনদ।”আলী রীয়াজ বলেন, রক্তে লেখা এই সনদ যে পথরেখা দেখাচ্ছে, জনগণ তার সঙ্গে আছে কি না—সেই প্রশ্নের উত্তর দিতেই গণভোট। “এটাই ‘হ্যাঁ’ আর ‘না’-এর বিষয়—আমি আছি, না আমি নেই।”এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×